চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ই-সিগারেটসহ তামাকজাত পণ্যের অনলাইন বিজ্ঞাপন বন্ধ চায় ই-ক্যাব

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৭:২১ অপরাহ্ণ ০৪, ফেব্রুয়ারি ২০২১
বাংলাদেশ
A A
ই-সিগারেটের ধোঁয়া ও ডিভাইসের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

অনলাইনে ই-সিগারেট সহ তামাকজাত পণ্যের বিজ্ঞাপন ও বিপণন বন্ধের আহবান জানিয়েছে ই-কমার্স এসোসিয়েশন অব বাংলাদেশ (ই-ক্যাব)।

বৃহস্পতিবার বিকেলে ই-ক্যাব ও ঢাকা আহ্ছানিয়া মিশনের যৌথ উদ্যোগে অনুষ্ঠিত এক অনলাইন সেমিনারে এ আহবান জানানো হয়।

সেমিনারের আলোচ্য বিষয় ছিল- ‘ই-সিগারেট স্বাস্থ্যের জন্য কতটা ক্ষতিকর ও তামাক নিয়ন্ত্রণ আইন ও তার বাস্তবায়নে অনলাইন উদ্যোক্তাদের করণীয়’।

সেমিনারে বিশ্ব স্বাস্থ্য সংস্থার ন্যাশনাল প্রফেশনাল অফিসার ডা. সৈয়দ মাহফুজুল হক বলেন, তামাক সবদিক দিয়েই ক্ষতিকর। বিশ্ব স্বাস্থ্য সংস্থা সিগারেট ছেড়ে দেবার উপায় হিসেবে ই-সিগারেটকে স্বীকৃতি দেয়নি। ভারতে এটি পুরোপুরি নিষিদ্ধ। পৃথিবীর আরো অনেক দেশেও ই-সিগারেট ক্ষতিকর বলেই নিষিদ্ধ করা হয়েছে। আমাদের দেশেও ই-সিগারেট নিষিদ্ধ করা এখন সময়ের দাবি।

ঢাকা আহ্ছানিয়া মিশনের স্বাস্থ্য ও ওয়াস সেক্টরের পরিচালক ইকবাল মাসুদ বলেন, ই-সিগারেট বর্তমান প্রজন্মের কাছে স্টাইল ও আভিজাত্যের প্রতীক। আর যুব সমাজ যেহেতু অনলাইনের উপর অনেকাংশেই নির্ভরশীল, সুতরাং অনলাইনে তামাকজাত পণ্যের সহজলভ্যতা তাদেরকে ই-সিগারেটের প্রতি আরো উৎসাহিত করবে। অনলাইনে ই-সিগারেটসহ তামাকজাত পণ্যে বিক্রয় বন্ধে ই-ক্যাব এক্ষেত্রে বড় ভূমিকা রাখতে পারে।

অনলাইন বৈঠকে অংশগ্রহণকারী বিভিন্ন ব্যক্তি ও প্রতিনিধির ছবি।. Channel i News - চ্যানেল আই নিউজ ই-ক্যাবের সহ-সভাপতি সাহাব উদ্দীন শিপন বলেন, সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে ব্যবসায়ীদের উচিত সমাজ ও রাষ্ট্রের জন্য ক্ষতিকর এমন কিছু বিক্রয় না করা। অন্তত নৈতিক দিক বিবেচনা করে হলেও ব্যবসায়ীদের উচিত তামাকজাত পণ্যে বিক্রয় না করা। ই-ক্যাবের সদস্যদের কাছে আমার এ ব্যাপারে অনুরোধ থাকবে যাতে আমরা ই-সিগারেট সহ তামাকজাত পণ্য বিক্রয় করা থেকে বিরত থাকি। এছাড়া আগামীতে ডিজিটাল কমার্স নীতিমালা, আইসিটি নীতিমালা ও শুদ্ধাচার নীতিমালা সংশোধনে এই বিষয়ে সুপারিশ উত্থাপন করা হবে বলে তিনি জানান।

ই-ক্যাবের ই-হেলথ স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যান ডা. সালেহ মাহমুদ তুষার বলেন, বিশ্বের ৪১টি দেশে ইতিমধ্যে ই-সিগারেট নিষিদ্ধ করছে। অন্য দেশগুলোতেও এ ব্যাপারে সুনির্দিষ্ট নীতিমালা রয়েছে। আমাদের দেশে এখন পর্যন্ত ই-সিগারেট বন্ধে কোন আইন নেই। জনস্বাস্থ্যের কথা বিবেচনা করে সংশ্লিষ্টদের উচিত এ ব্যাপারে দ্রুত পদক্ষেপ গ্রহণ করা।

ট্যাগ: ই-ক্যাবই-সিগারেট
শেয়ারTweetPin
পূর্ববর্তী

আসছে বান্নাহর ইমোশনাল প্রজেক্ট ‘ব্রাদার্স ৩’

পরবর্তী

বিটিআরসির লাইব্রেরিতে ‘বঙ্গবন্ধু কর্নার’ স্থাপন

পরবর্তী
বঙ্গবন্ধু কর্নার উদ্বোধন, লাইব্রেরিতে বই ও ফুলের সাজ. Channel i News - চ্যানেল আই নিউজ

বিটিআরসির লাইব্রেরিতে ‘বঙ্গবন্ধু কর্নার’ স্থাপন

ডাইকিনের প্রতিনিধিরা নতুন প্রযুক্তির এয়ার কন্ডিশনার উদ্বোধন করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

দেশের বাজারে জাপানি প্রযুক্তির এসি নিয়ে এলো ডাইকিন

সর্বশেষ

লর্ডসে পাকিস্তানকে গুটিয়ে সিরিজ ঘরেই রাখল ইংল্যান্ড

আগস্ট ৩০, ২০২৬
ছবি: সংগৃহীত

রাজধানীতে সন্ত্রাসীদের এলোপাতাড়ি গুলি, নারীসহ গুলিবিদ্ধ ৩

আগস্ট ৩০, ২০২৬

মালাগাকে আটকে দিয়ে শীর্ষ শক্ত করল রিয়াল

আগস্ট ৩০, ২০২৬
ছবি: সংগৃহীত

সাইপ্রাস উপকূলে ফেরি উল্টে নিহত ৭, নিখোঁজ ২৩

আগস্ট ৩০, ২০২৬

তিন জেলায় নতুন এসপিসহ পুলিশের ১৭ কর্মকর্তা রদবদল

আগস্ট ৩০, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT