চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ইভিএম সিদ্ধান্ত আসুক ভেবেচিন্তে

সম্পাদনা পর্ষদ সম্পাদনা পর্ষদ
৬:৩৭ অপরাহ্ণ ৩০, আগস্ট ২০১৮
সম্পাদকীয়
A A

দেশের রাজনীতিতে এই মূর্হুতে সবচেয়ে আলোচিত বিষয় হচ্ছে  ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম)। বেশ কয়েক বছর ধরে দেশের বিভিন্ন স্থানীয় সরকার নির্বাচনে ইভিএম ব্যবহার হয়ে এলেও জাতীয় নির্বাচনে ব্যবহার হবে কি না, তা নিয়ে পরিষ্কার মতপার্থক্য রয়েছে।

নির্বাচন কমিশনের (ইসি) সঙ্গে রাজনৈতিক দলগুলোর সংলাপের সময় বিভিন্ন ইস্যুর মধ্যে এটিও ছিল একটি। তখন ইসি জাতীয় নির্বাচনে ইভিএম ব্যবহারের উপযোগিতা সর্ম্পকে বিভিন্ন দলের ঐক্যমতের বিষয়ে মত দিলেও হঠাৎ করে ইভিএম ব্যবহারের ঘোষণা দিলে আলোচনার সূত্রপাত হয়।

গত ২৮ আগস্ট ইসি জানায়, আগামী জাতীয় সংসদ নির্বাচনে ইভিএম ব্যবহার করার পরিকল্পনা থাকায় ইসি দেড় লাখ ইভিএম কেনার জন্য পরিকল্পনা মন্ত্রণালয়ে একটি প্রস্তাব পাঠিয়েছে। নির্বাচনের আগে আইন পাস, রাজনৈতিক দলগুলোর মতামতসহ সবকিছু ঠিক থাকলে একাদশ সংসদ নির্বাচনে এক-তৃতীয়াংশ আসনে ইভিএম ব্যবহার করার মতো কমিশনের সক্ষমতা থাকবে। আগামী সংসদ নির্বাচনে অন্তত ১০০ আসনে ইভিএমে ভোট গ্রহণের পরিকল্পনা করছে ইসি।

ইসির এই ঘোষণাকে স্বাগত জানিয়েছে ক্ষমতাসীন আওয়ামী লীগ। দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের জানিয়েছেন, জাতীয় নির্বাচনে ইভিএমের ব্যবহার আওয়ামী লীগের নতুন কোন দাবি নয়। নির্বাচন কমিশনের সঙ্গে সংলাপে আমরা কিন্তু নির্বাচনে ইভিএম ব্যবহারের দাবি জানিয়ে ছিলাম। এটা আমাদের দাবিতে এখনও অটল। ইসির সিদ্ধান্ত আওয়ামী লীগ মেনে নেবে বলেও জানান তিনি।

ইভিএম বিষয়ে অবশ্য প্রথম থেকেই নেতিবাচক অবস্থানে বিএনপি। ইভিএম/ ডিভিএম পদ্ধতিতে এক চাপে ৫টি ভোট দেয়া যায় এবং এক মিনিটেই তা হ্যাক করা যায় দাবি করে বিএনপি বলছে, জনগণের উপর আস্থা হারিয়ে আওয়ামী লীগ ভোট জালিয়াতির জন্য ইভিএম/ডিভিএম ব্যবহারের কৌশল নিয়েছে। বিএনপি একজন বিদেশী বিশেষজ্ঞও হাজির করেছেন তাদের মতের পক্ষে।

জাতীয় নির্বাচন সন্নিকটে, এই অল্প সময়ে ইভিএমের মাধ্যমে ভোট গ্রহণের সিদ্ধান্তে কিছুটা মতপার্থক্য দেখা গেছে নির্বাচন কমিশনের ভেতরে। বৃহস্পতিবার এক বৈঠকে সংসদ নির্বাচনে ইলেকট্রনিক ভোটিং মেশিন-ইভিএম ব্যবহারে ভিন্নমত পোষণ (নোট অব ডিসেন্ট) করে নির্বাচন কমিশন-ইসি’র সভা বর্জন করেন কমিশনার মাহবুব তালুকদার। তা নিয়ে আলোচনা চলছে দেশজুড়ে।

Reneta

সবকিছু ঠিক থাকলে আগামী ডিসেম্বর মাসের শেষদিকে জাতীয় সংসদ নির্বাচন। নির্বাচনের বিভিন্ন পর্যায় ও প্রেক্ষাপট নিয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে দূরত্ব অনেক, এছাড়া গেল সংসদ নির্বাচনের মতো আরেকটি নির্বাচন হতে পারে এমন শঙ্কাও প্রকাশ করছেন অনেকে। এই অবস্থায় লাখ খানেক ইভিএম দিয়ে ১০০ আসনে নির্বাচন করা সময়োপযোগী হবে কিনা, তা নিয়ে দ্রুত কার্যকর সিদ্ধান্তে আসা দরকার বলে আমরা মনে করি। সবার সম্মিলিত প্রচেষ্টা ও ইতিবাচক মনোভাবের মধ্যে দিয়ে দেশে ভোটকেন্দ্রিক গণতান্ত্রিক পরিবেশ বিরাজ করুক, এই আমাদের প্রত্যাশা।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ইভিএম
শেয়ারTweetPin

সর্বশেষ

জ্বালানি তেল সরবরাহ নিশ্চিত করতে আমদানি-বিপণনে নতুন নীতিমালা আনছে সরকার

আগস্ট ৮, ২০২৬

মায়ের অভাবের সংসার: সন্তানের মাথা গোঁজার ঠাঁইয়ের জন্য বিক্রি করলেন মাথার চুল

আগস্ট ৮, ২০২৬

নাইটক্লাবে হাতাহাতি, ইংল্যান্ডের বিশ্বকাপ খেলা এই ফরোয়ার্ডের কী শাস্তি হতে পারে

আগস্ট ৮, ২০২৬

সালমানের বাড়ির নিরাপত্তায় থাকা কনস্টেবলের আকস্মিক মৃত্যু

আগস্ট ৮, ২০২৬

বর্ষায় ত্বকের যত্ন: সুস্থ ও সজীব রাখার সহজ উপায়

আগস্ট ৮, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT