আন্তর্জাতিক

ইভানকা ট্রাম্পের মতো চেহারা পেতে ১৩ বার সার্জারি

-4 Channel i News - চ্যানেল আই নিউজ

দুটি মহিলার ছবি, একজনের মুখের ছবি ও অন্যজনের হাসিমুখের ছবি, উভয়ই সোনালী চুলের।. Channel i News – চ্যানেল আই নিউজ

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের খুবই ভক্ত টিফানি টেইলর। একইভাবে ট্রাম্পের মেয়ে ইভানকা ট্রাম্পেরও। মোটকথা তিনি তাদের এতটাই ভালোবাসেন যে ইভানকার মতো করে নিজেকে দেখাতে রীতিমতো ১৩টি প্লাস্টিক সার্জারি করিয়েছেন।

কারণ তিনি চান ইভানকার মতো দেখতে একটা ‘যমজ বোন’ হবেন তিনি। যদিও ইভানকা জানেনই না যে তার টিফানি ট্রাম্প নামে কোনো যমজ বোন তৈরি হচ্ছেন। হাউসটোনের বাসিন্দা টিফানি প্লাস্টিক সার্জারি দিয়ে হলেও নিজের চেহারা ‘গ্রেট এগেইন’ বানাতে চেয়েছেন।

দশ বছরের সম্পর্ক ভেঙে যাওয়ার পরে নিজেকে ইভানকার ছাঁচে গড়ার সিদ্ধান্ত নেন টিফানি। গত এক বছরেরও কম সময়ে তিনি ১৩ বার সার্জনের ছুরি-কাঁচির নিচে গেছেন। আর সার্জারি করতে গিয়ে তাকে পুরোপুরি অসার করা হয় তিনবার।অচেতন রোগীর মুখে অক্সিজেন মাস্ক পরানো হয়েছে, হাসপাতালে চিকিৎসাধীন. Channel i News - চ্যানেল আই নিউজ

নিজেকে ট্রাম্পিস দেখানোর জন্য এতবার ছুরির নিচে যাওয়ার পর টিফানি ভেবেছিলেন সার্জনরা তার নাক পুরো ট্রাম্পের মতো করেই বানাবেন। কিন্তু ডাক্তারদের যুক্তি, তিনি নিজের সার্জারির ক্ষতগুলো শুকানোরও সময় নিচ্ছেন না।

ড. টেরি ডুব্রো বলেন, আপনি যদি আরো প্লাস্টিক সার্জারি করেন তাহলে আরো বেশি জটিলতা পোহাতে হবে।

তার মুখটি ডাক্তাররা আবার ‘গ্রেট এগেইন’ করতে পারেননি দেখে টিফানি বলেন, তবে আমি এখন ‘গ্রেটার’ দেখাচ্ছি। এটাও কিন্তু সবাই দেখায় না। তাই না?

বিষয়:ইভানকা ট্রাম্প

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…