চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ইবিতে আওয়ামীপন্থী শিক্ষকদের ধস্তাধস্তি

আনিসুজ্জামান ডাবলু আনিসুজ্জামান ডাবলু
৪:২০ অপরাহ্ণ ২৬, মার্চ ২০২২
- সেমি লিড, কুষ্টিয়া, জনপদ
A A

২৬ মার্চ মহান স্বাধীনতা দিবস উপলক্ষে স্মৃতিসৌধে শ্রদ্ধাঞ্জলি দেয়াকে কেন্দ্র করে হাতাহাতিতে জড়ালেন কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা।

শনিবার সকাল ১০টায় ক্যাম্পাসের স্মৃতিসৌধ বেদিতে বঙ্গবন্ধু কেন্দ্রীয় পরিষদ ঘোষিত অংশ ও বঙ্গবন্ধু শিক্ষক ইউনিটের দুই গ্রুপের শিক্ষকদের মধ্যে তিন দফায় এ হাতাহাতির ঘটনা ঘটে।

এসময় বিশ্ববিদ্যালয় প্রশাসনের কর্মকর্তারা ঘটনাস্থলে থাকলেও তাদের শান্ত করতে ব্যর্থ হয়। পরে শিক্ষক ইউনিটের সদস্যরা বেদি থেকে নেমে গেলে পরিস্থিতি শান্ত হয়। এর প্রতিবাদে বেলা ১১টায় মৃত্যুঞ্জয়ী মুজিব ম্যুরালের সামনে মানববন্ধন করেন তারা। তবে ঘটনাটি পূর্বপরিকল্পিত বলে দাবি করেছেন উভয় পক্ষ।

জানা যায়, শনিবার সকাল ১০টার দিকে মহান স্বাধীনতা দিবস উপলক্ষে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় স্মৃতিসৌধের বেদিতে ইসলামী বিশ্ববিদ্যালয় প্রশাসনের পর একে একে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারী সংগঠনগুলো। এর মধ্যে বঙ্গবন্ধু পরিষদ কেন্দ্র ঘোষিত অংশ ফুল দেওয়ার পর জিয়া পরিষদের নাম ঘোষণা করা হয়। তখন ফুল নিয়ে বঙ্গবন্ধু পরিষদ শিক্ষক ইউনিটের সভাপতি অধ্যাপক কাজী আখতার ও সাধারণ সম্পাদক অধ্যাপক তপন কুমার জোদ্দারের নেতৃত্বে প্রায় ৩০ জন শিক্ষক বেদিতে উঠেন।

এসময় সহকারী প্রক্টর শফিকুল ইসলাম তাদের বাধা দেয়। এরপরও তারা বেদীতে উঠে পড়লে কেন্দ্র ঘোষিত অংশের সাধারণ সম্পাদক অধ্যাপক মাহবুবুল আরফিনসহ প্রায় ১৫ জন শিক্ষক তাদের ওপর চড়াও হন।

এক পর্যায়ে শিক্ষক ইউনিটের ফুলের তোড়া ভেঙে ফেলে তারা। এরপর প্রায় অর্ধশতাধিক শিক্ষক স্মৃতিসৌধের উপর শিক্ষার্থী, কর্মকর্তা, কর্মচারী ও অন্যান্যদের সামনে ধস্তাধস্তিতে জড়িয়ে পড়ে।

Reneta

এসময় শিক্ষক ইউনিটের নেতাকর্মীরা বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক মাহবুবুর রহমান, কোষাধ্যক্ষ অধ্যাপক আলমগীর হোসেন ভূঁইয়ার কাছে অভিযোগ জানাতে গেলে তাদের বাধা দেয়। পরে তাদের সামনে ধাক্কা দিয়ে শিক্ষক ইউনিটের শিক্ষকদের বেদি থেকে নামিয়ে দেওয়ার চেষ্টা করে।

বঙ্গবন্ধু পরিষদ কেন্দ্র ঘোষিত অংশের ভারপ্রাপ্ত সভাপতি প্রক্টর অধ্যাপক জাহাঙ্গীর হোসেন পরিস্থিতি শান্ত করার চেষ্টা করেও ব্যর্থ হয়। একপর্যায়ে শিক্ষক ইউনিটের শিক্ষকরা বেদি থেকে নেমে যায়।

এ বিষয়ে বঙ্গবন্ধু পরিষদ কেন্দ্র ঘোষিত অংশের সাধারণ সম্পাদক অধ্যাপক মাহবুবুল আরফিন বলেন, তাদের জুনিয়র শিক্ষকরা আমাদের সিনিয়রদের সাথে বেয়াদবি করায় এমন পরিস্থিতি তৈরি হয়েছে। এটি পূর্বপরিকল্পিত ঘটনা। আমরা কেন্দ্রকে জানিয়েছি।

এ ঘটনার পর শিক্ষক ইউনিটের পক্ষ থেকে একটি মানববন্ধন করা হয়। মানববন্ধনে বক্তারা বলেন, আমরা শান্তিপূর্ণভাবে শ্রদ্ধা নিবেদনের জন্য গিয়েছিলাম। তাদেরও দাবি এটি একটি পূর্বপরিকল্পিত ঘটনা।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ইসলামী বিশ্ববিদ্যালয়স্বাধীনতা দিবস
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

ছাত্রবিক্ষোভ ঠেকাতে ভারতীয় পুলিশ যাচ্ছে বাড়ি বাড়ি, নিয়েছে নতুন আরও কৌশল

জুলাই ২৩, ২০২৬

বিশ্বকাপে ফেটে যাওয়া হাড় নিয়ে তিন ম্যাচ খেলেছেন পারেদেস

জুলাই ২৩, ২০২৬
ছবি: সংগৃহীত।

প্রধানমন্ত্রীর ইনভেস্টরস এক্সপো পরিদর্শন

জুলাই ২৩, ২০২৬
ছবি: সংগৃহীত

থাইল্যান্ডের দক্ষিণে নিরাপত্তা চৌকিতে হামলা, ৫ আধাসামরিক সেনা নিহত

জুলাই ২৩, ২০২৬
ছবি: সংগৃহীত

ঐতিহাসিক আল আকসা মসজিদে ঢুকে পড়লো হাজারের বেশি ইসরায়েলি

জুলাই ২৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT