বিনোদন

ইফতেখারের ‘ড্রাইভার’ মোশাররফ, যাত্রী মাহি-সজল!

প্রথমবার ওটিটিতে কাজ করছেন ইফতেখার চৌধুরী...

বাংলাদেশি অভিনেতাদের একত্রে ছবি, বিভিন্ন পোষাক ও ভঙ্গিতে. Channel i News - চ্যানেল আই নিউজ

ছয়জন বাংলাদেশি অভিনেতা-অভিনেত্রী বিভিন্ন পোষাক ও ভঙ্গিতে ছবি।. Channel i News – চ্যানেল আই নিউজ

ইফতেখার চৌধুরীর সিনেমা মানেই অ্যাকশন আর মারকাটারি থ্রিলার দৃশ্য। দেহরক্ষী, রাজত্ব, অগ্নি, বিজলি পরিচালনা করে এই নির্মাতা নিজের সিগনেচার চিনিয়েছেন। এবার ইফতেখার বানাতে যাচ্ছেন ‘মাইন্ড গেমিং’ গল্পে ওয়েব ফিল্ম ‘ড্রাইভার’।

যেখানে অভিনয় করবেন মোশাররফ করিম, মাহিয়া মাহি, সজল, আমান রেজাসহ অনেকে। ২ নভেম্বর থেকে মানিকগঞ্জে ‘ড্রাইভার’ এর শুটিং শুরু হবে। এতে মোশাররফ করিমকে একজন ড্রাইভার ও মাহিকে দেখা যাবে যাত্রীর চরিত্রে। এই দুজনের মধ্যে চমক নিয়ে হাজির হবেন সজল।

পরিচালক বললেন, সজলের চরিত্রটি এখনই জানাতে চাই না। টুইস্ট নষ্ট করতে চাই না। তাছাড়া কাজটি বড় আয়োজনের।

চ্যানেল আই অনলাইনের সঙ্গে আলাপে ইফতেখার চৌধুরী বলেন, আমার কাজগুলো মানেই দর্শকরা মনে করেন ফাটাফাটি অ্যাকশন। কিন্তু ড্রাইভার হবে ঠিক উল্টো! তবে এটি পুরোপুরি থ্রিলার গল্পের কাজ। মিনিটে মিনিটে সাসপেন্স ক্রিয়েট করবে। মাইন্ড গেমিং কিছু ব্যাপার থাকবে। এ বছরেই দেশীয় ওটিটি প্লাটফর্ম বায়স্কোপে মুক্তি পাবে ৯০ মিনিট ব্যাপ্তীর ‘ড্রাইভার’।

‘ড্রাইভার’র মাধ্যমে প্রথমবার ওটিটিতে কাজ করতে যাচ্ছেন ইফতেখার চৌধুরী। তার আরেক সিনেমা ‘মুক্তি’র ক্লাইমেক্স সিন বাকি।

তিনি বলেন, প্যান্ডামিকের কারণে এখনও সিনেমা হলের অবস্থা ভালো না। ফিল্ম মেকার হিসেবে বসে না থেকে নতুন মাধ্যম ওটিটির জন্য কাজ করতে চেয়েছি। দর্শক এই মাধ্যম থেকে কাজগুলো উপভোগ করছে। আমার বিশ্বাস দর্শক বড়পর্দায় আমার কাজ যেভাবে উপভোগ করেছেন, ওয়েব ফিল্ম হিসেবে ড্রাইভারও পছন্দ করবেন।

বিষয়:অগ্নি আবদুন নূর সজল ইফতেখার চৌধুরী ওটিটি দেহরক্ষী বিজলি

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…