লাইফস্টাইল

ইফতারে মচমচে কাঁকরোল ভাজা

পুষ্টিকর কাঁকরোল ভাজা ছোট-বড় সবাই খুব পছন্দ করবে।

কাঁকরোল ভাজা

কাঁকরোল ভাজা সাধারণত ভাতের সাথে খাওয়া হয়। তবে বেসন দিয়ে মচমচে করে কাঁকরোল ভেজে ইফতারের টেবিলেও পরিবেশন করতে পারেন। পুষ্টিকর কাঁকরোল ভাজা ছোট-বড় সবাই খুব পছন্দ করবে। জেনে নিন মচমচে কাঁকরোল ভাজার সহজ রেসিপিটি।

উপকরণ
কাঁকরোল ৩ টি
বেসন ১ কাপ
কর্ন ফ্লাওয়ার ১ চা চামচ
চালের গুড়া ১ চা চামচ
হলুদ গুড়া ১/২ চা চামচ
মরিচ গুড়া ১/২ চা চামচ
জিরা গুড়া ১/২ চা চামচ
বেকিং সোডা ১/৪ চা চামচ
লবণ পরিমাণ মত
তেল ভাজার জন্য

প্রস্তুত প্রণালি

  • কাঁকরোলগুলো পাতলা করে কেটে নিন।
  • লবণ মেখে কাঁকরোলগুলো ১৫ মিনিট মেরিনেট করে রাখুন।
  • বেসনের সাথে সব মশলা, লবণ এবং পানি মিশিয়ে মিশ্রণ তৈরি করুন।
  • ফ্রাই প্যানে তেল গরম করুন।
  • কাঁকরোলগুলো বেসনে ডুবিয়ে অল্প আঁচে ডুবো তেলে ভাজুন।
  • দুই পাশ মচমচে করে ভাজা হয়ে গেলে নামিয়ে ফেলুন।
  • চাটনি বা সস দিয়ে পরিবেশন করুন মজাদার কাঁকরোল ভাজা।
বিষয়:ইফতার খাবার বেসন মজাদার রেসিপি

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…