চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ইফকো-আইআইএমসিএএ গণমাধ্যম অ্যাওয়ার্ড-২০২১ ঘোষণা

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১০:৪৫ অপরাহ্ণ ০১, মার্চ ২০২১
- সেমি লিড, আন্তর্জাতিক
A A

গণমাধ্যমের বিভিন্ন ক্ষেত্রে অবদানের জন্য পঞ্চম ইফকো-আইআইএমসিএএ অ্যাওয়ার্ড ঘোষণা করা হয়েছে।

রোববার ইন্ডিয়ান ইনস্টিটিউট অব মাস কমিউনিকেশন অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সদর দপ্তরে অনুষ্ঠিত বার্ষিক অ্যালামনাই মিট-কানেকশন্স ২০২১ অনুষ্ঠানে বিজয়ীদের নাম ঘোষণা করা হয়।

২০২১ সালের জন্য নিতেন্দ্র সিংকে ‘অ্যালামনাই অব দ্য ইয়ার’ এবং আইএএস কর্মকর্তা রাজেন্দার কাটারিয়া ও ডা: সৌমিত্র মোহনকে ‘পাবলিক সার্ভিস অ্যাওয়ার্ড’ বিজয়ী হিসেবে নাম ঘোষণা করা হয়।কৃষি বিষয়ক প্রতিবেদনের জন্য সর্বোচ্চ ১ লাখ রূপি অ্যাওয়ার্ড জিতেছেন সরোজ সিং এবং অন্যান্য বিজয়ী প্রত্যেকে পেয়েছেন ৫০ হাজার রূপি করে।

সাংবাদিকতার বিভিন্ন ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদানের জন্য বিজয়ীরা হলেন যথাক্রমে- পরিমল কুমার (জার্নালিস্ট অব দ্য ইয়ার-ব্রডকাস্টিং), উৎকর্ষ কুমার সিং (জার্নালিস্ট অব দ্য ইয়ার-পাবলিশিং), হরিথা কেপি ( ইন্ডিয়ান ল্যাংগুয়েজ রিপোর্টার অব দ্য ইয়ার-ব্রডকাস্টিং), পুজা কালবালিয়া (এড পার্সন অব দ্য ইয়ার), সিধি শেগাল (পিআর পার্সন অব দ্য ইয়ার) অ্যাওয়ার্ড অর্জন করেছেন।

চলতি বছরের ‘কানেক্টিং চ্যাপ্টার অ্যাওয়ার্ড’ জিতেছে অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ঝাড়খাণ্ড ইউনিট। অপরদিকে ‘কানেক্টিং ব্যাচ অব দ্য ইয়ার’ অ্যাওয়ার্ড অর্জন করেছে ২০০০-০১ ব্যাচ এবং নিশান্ত শর্মা জিতেছেন ‘কানেক্টিং অ্যালামনাই অব দ্য ইয়ার’ অ্যাওয়ার্ড। এবছর সুবর্ণ জয়ন্তী এবং রজতজয়ন্তী সম্মাননা প্রদান করা হয়েছে যথাক্রমে ১৯৭০-৭১ এবং ১৯৯৫-৯৬ ব্যাচকে।

অনুষ্ঠানে উপস্থিত থেকে বক্তব্য রাখেন ইন্ডিয়ান ইনস্টিটিউট অব মাস কমিউনিকেশন্স (আইআইএমসি) এর মহাপরিচালক অধ্যাপক সঞ্চয় দ্বিবেদী। তিনি সফল একটি আয়োজনের জন্য আইআইএমসিএএ’কে শুভেচ্ছা ও বিজয়ীদের অভিনন্দন জানান।

Reneta

এসময় তিনি বলেন, প্রাক্তনরা হলেন যেকোনো শিক্ষা প্রতিষ্ঠানের মূল ভিত্তি। তারা প্রতিষ্ঠানের ভিতকে শক্তিশালী করেন এবং আরো এগিয়ে যেতে অনন্য ভূমিকা পালন করেন। চলমান মহামারির মাঝেও তাদের এই আয়োজনের ধারা অব্যাহত রেখেছেন, যা শিক্ষার্থীদের মাঝে নতুন প্রেরণা যোগাবে।

আইআইএমসিএএ’র সভাপতি প্রসাদ সান্যালের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন সিমরাত গুলতি, রাজেন্দ্র কাটারিয়া এমকে টিক্কু, পার্থ ঘোষ, নিতিন প্রধান, মনোজ কুমার, হর্ষেন্দ্র ভারধন প্রমুখ।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: অ্যালামনাইআইআইএমসিএএগণমাধ্যম
শেয়ারTweetPin

সর্বশেষ

ঐতিহাসিক জয়ের পর যা বললেন থালাপতি বিজয়

মে ৬, ২০২৬

তালিকা থেকে বাদ পড়ার পর আপিলে ভোটার হয়ে কংগ্রেস প্রার্থীর জয়

মে ৬, ২০২৬
ছবি: সংগৃহীত

ইরান যুদ্ধ নিয়ে রিপাবলিকানদের অভ্যন্তরীন উদ্বেগ

মে ৫, ২০২৬

যুদ্ধ না হলে ইরান এতদিনে পুরো মধ্যপ্রাচ্য দখল করে নিত: ট্রাম্প

মে ৫, ২০২৬

বল হাতে সাকিবুল, ফুটবলে মাইরিনের হ্যাটট্রিক

মে ৫, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT