চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ইন্দোনেশিয়ায় বিমান বিধ্বস্ত: ১১৩ আরোহীর সবাই নিহত

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৬:১০ অপরাহ্ণ ৩০, জুন ২০১৫
আন্তর্জাতিক
A A

ইন্দোনেশিয়ার মেদানে সামরিক কার্গো উড়োজাহাজ বিধ্বস্তের ঘটনায় ১শ ১৩ আরোহীর সবাই নিহত হয়েছে। উড়োজাহাজটি জনবহুল আবাসিক এলাকায় বিধ্বস্ত হওয়ায় মৃতের সংখ্যা আরো বাড়তে পারে।

১শ’ ১৩ জন আরোহী নিয়ে মেদান বিমান ঘাঁটি থেকে সুমাত্রার তানজুং পিনাং দ্বীপে যাওয়ার কথা ছিলো উড়োজাহাজটির। আকাশে ওড়ার কিছুক্ষণ পরই সামান্য উচ্চতায় চক্কর দিতে থাকে ৫১ বছর আগের তৈরি দ্য হারকিউলিস সি-ওয়ান থ্রি জিরো বিমানটি। এরপর আবাসিক এলাকার একটি হোটেল ও দুটি বাড়ির ওপর আছড়ে পড়ে উড়োজাহাজটি। মুহূর্তেই ধ্বংস্তুপে পরিণত হয় গোটা এলাকা।

দুর্ঘটনার পরই উদ্ধার তৎপরতা শুরু। কালো ধোয়া ও উৎসুক জনতার ভিড়ে ব্যাহত হয় উদ্ধার তৎপরতা। আরোহীদের কেউ বেঁচে নেই বলে ধারণা করছে কর্তৃপক্ষ। ধ্বংসস্তপের ভিতর বহু মানুষ আটকা পড়েছে বলে জানিয়েছেন উদ্ধারকর্মীরা।

ইন্দোনেশিয়ার বিমানবাহিনীর প্রধান জানিয়েছেন, যান্ত্রিক ত্রুটির কারণেই বিমানটি বিধ্বস্ত হয়েছে। বিধ্বস্ত উড়োজাহাজের আরোহীদের বেশিরভাগই সেনা সদস্য ও তাদের স্বজন। এভিয়েশন সেফটি নেটওয়ার্ক বলছে, গত এক দশকে ইন্দোনেশিয়ার সেনা ও পুলিশের ১০টি এয়ারক্রাফট দুর্ঘটনায় পড়েছে।

গত ডিসেম্বরেও এয়ার এশিয়ার একটি ফ্লাইট ইন্দোনেশিয়ার সুরাবায়া থেকে সিঙ্গাপুর যাওয়ার পথে বিধ্বস্ত হয়ে নিহত হয় ১শ ৬২ আরোহী। দশ বছর আগে মেদান শহরেই বিমান দুর্ঘটনায় প্রাণ হারান প্রায় দেড়শ মানুষ। এতো বিমান দুর্ঘটনায় প্রশ্নের মুখে পড়েছে দেশটির আকাশ পথের নিরাপত্তা।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ইন্দোনেশিয়াবিমান দুর্ঘটনা
শেয়ারTweetPin

সর্বশেষ

সৃষ্টির বাংলাদেশ

আগস্ট ৭, ২০২৬

জুলাই গণঅভ্যুত্থান: পরিবর্তনের দুই বছর, সামনে নতুন চ্যালেঞ্জ

আগস্ট ৬, ২০২৬

গোল করার দক্ষতায় বিশেষ জোর হকি কোচ গেরহার্ডের

আগস্ট ৬, ২০২৬

দুই দেশের সম্পর্ক কোনদিকে যাবে ‘সিদ্ধান্তটা ভারতকে নিতে হবে’: শামা ওবায়েদ

আগস্ট ৬, ২০২৬

রিয়ালে হল না, এবার বার্সার সাথে চুক্তির আগ্রহ রদ্রির

আগস্ট ৬, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT