চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ইন্দোনেশিয়ায় নিয়ন্ত্রণ হারিয়ে পাহাড়ি খাদে বাস, বহু হতাহত

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১২:১৯ অপরাহ্ণ ২৪, ডিসেম্বর ২০১৯
- সেমি লিড, আন্তর্জাতিক
A A
ইন্দোনেশিয়া-বাস খাদে পড়ে নিহত

ইন্দোনেশিয়ায় একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে পাহাড়ি খাদে পড়ে ২৫ জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। আহত হয়েছেন কমপক্ষে আরও ১৪ জন।

আহতদের উদ্ধার করে হাসপাতালে নেয়া হয়েছে।

পুলিশ জানিয়েছে, ৩৭ জন যাত্রী নিয়ে বাসের চালক সাউথ সুমাত্রা প্রদেশের বেংকুলু শহর থেকে পালেমব্যাং যাচ্ছিলেন। স্থানীয় সময় সোমবার রাত সোয়া ১১টার দিকে সুমাত্রা দ্বীপের লিকু লেমাট্যাং এলাকায় পৌঁছালে হঠাৎ ব্রেক কাজ না করায় বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে সংকীর্ণ পাহাড়ি রাস্তার খাড়া ঢাল দিয়ে ২৬২ ফুট নিচে পাহাড়ি নদীতে পড়ে যায়।

Banglabid

এতে ঘটনাস্থলেই ১৪ জনের মৃত্যু হয়। উদ্ধার চেস্টা চলাকালে, হাসপাতালে নেয়ার পথে এবং নেয়ার পর বাকি ১১ জন মারা যান।ইন্দোনেশিয়া-বাস খাদে পড়ে নিহত

দুর্ঘটনার প্রকৃত কারণ জানতে তদন্ত চলছে বলে স্থানীয় গণমাধ্যমের বরাতে জানিয়েছে বিবিসি।

পাগার আলম এলাকার পুলিশ প্রধান ডলি গুমারা জানিয়েছেন, পুলিশ বর্তমানে হতাহতদের ঘটনাস্থল থেকে উদ্ধারের দিকেই বেশি গুরুত্ব দিচ্ছে। এজন্য ঘটনাস্থলে ১২০জন উদ্ধারকর্মীকে কাজে নামানো হয়েছে।

Reneta

এছাড়াও দুর্ঘটনার শিকার ব্যক্তিদের শনাক্ত করতে হাসপাতালে যেতে তাদের স্বজনদের প্রতি আহ্বান জানিয়েছেন তিনি।ইন্দোনেশিয়া-বাস খাদে পড়ে নিহত

ঘটনাস্থলের আশপাশের সব রাস্তা আপাতত বন্ধ করে দেয়া হয়েছে। সব ধরনের গাড়ি চালকদের জন্য সতর্কবার্তাও ইস্যু করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ইন্দোনেশিয়াসড়ক দুর্ঘটনা
শেয়ারTweetPin
পূর্ববর্তী

নুরের ওপর হামলা: ২৫ জনের নামে হত্যাচেষ্টার অভিযোগে মামলা

পরবর্তী

গোলাম রাব্বানীর গল্পে বড় দিনের নাটক

পরবর্তী

গোলাম রাব্বানীর গল্পে বড় দিনের নাটক

কুষ্টিয়ায় ট্রেনের ধাক্কায় ২ জন নিহত

সর্বশেষ

জার্মানি নয় চীনে কন্ডিশনিং ক্যাম্পে যাচ্ছে বাংলাদেশ: প্রিন্স

আগস্ট ২৩, ২০২৬

শেষ মুহূর্তের রোমাঞ্চে বোর্নমাউথকে হারিয়ে মৌসুম শুরু ম্যানসিটির

আগস্ট ২৩, ২০২৬

১০০ মিটারের দৌড় ৯ দশমিক তিন নয় সেকেন্ডে শেষ করে চীনা রোবট

আগস্ট ২৩, ২০২৬

রোহিঙ্গা প্রত্যাবাসনে তথ্যভিত্তিক যাচাই প্রক্রিয়া শুরুর আহ্বান

আগস্ট ২৩, ২০২৬

এশিয়ান গেমসে সেরা পারফর্মারদের পাঠানোর নির্দেশনা ক্রীড়া প্রতিমন্ত্রীর

আগস্ট ২৩, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT