চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ইনিয়েস্তা আজীবন বার্সেলোনার

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৯:৫৯ পূর্বাহ্ণ ০৭, অক্টোবর ২০১৭
স্পোর্টস
A A

বার্সেলোনার সঙ্গে এখনো চুক্তি নবায়ন করেননি লিওনেল মেসি। পাশাপাশি আন্দ্রেস ইনিয়েস্তাকেও নিয়ে ছিল শঙ্কা। মেসির পক্ষ থেকে ইতিবাচক সাড়া না পাওয়া গেলেও শৈশবের ক্লাবকে হতাশ করেননি ইনিয়েস্তা। প্রিয় ক্লাব বার্সেলোনার সঙ্গে আজীবনের জন্য চুক্তি সেরে ফেলেছেন বার্সা অধিনায়ক। শুক্রবার নিজেদের ওয়েবসাইটে চুক্তির বিষয়টি নিশ্চিত করেছে বার্সেলোনা।

গুঞ্জন ছিল গত মৌসুমে পড়তি ফর্মের কারণে বার্সার সঙ্গে আর চুক্তি বাড়াবেন না বার্সার কিংবদন্তি মিডফিল্ডার। ছোটখাটো চোট থাকলেও চলতি মৌসুমে পুরনো দিনের ইনিয়েস্তাকেই দেখা যাচ্ছে মাঠে। নতুন কোচ ভালভার্দের সঙ্গেও তার জমেছে বেশ। তাই দুইয়ে দুইয়ে চার মিলিয়ে প্রিয় ক্লাবের সঙ্গে আজীবনের জন্য গাঁট বেঁধে ফেলেছেন ইনিয়েস্তা।



বার্সার সঙ্গে সারাজীবনের চুক্তি সেরে ফেলে আবেগে ভাসছেন ইনিয়েস্তা। চুক্তির ঘোষণার পর আনুষ্ঠানিকভাবে নিজের প্রতিক্রিয়া জানিয়েছেন বার্সা কিংবদন্তি, ‘বার্সা আমার বাড়ি। এই একটা জায়গায় আমি সবসময় সুখ খুঁজে পাই। চুক্তির বিষয়ে ক্লাবের ভেতর আমি যে আন্তরিকতা খুঁজে পেয়েছি সেটাই আমার কাছে গুরুত্বপূর্ণ।’

মাত্র ১২ বছর বয়সে বার্সার যুব একাডেমী লা ম্যাসিয়ায় পা দিয়েছিলেন। এক বার্সাতেই পার করেছেন ২০টি বসন্ত। প্রিয় বন্ধু মেসির সঙ্গে যৌথভাবে জিতেছেন ৩০টি শিরোপা। অতীতের দিনগুলো স্মরণ করতে গিয়ে আবেগি ইনিয়েস্তা বললেন, ‘এখানে মাত্র ১২ বছর বয়সে পা দিয়েছিলাম। এখন আমার ৩৩ বছর চলছে। সারাজীবন যা হয়েছে তা আমাকে শান্তি দিচ্ছে। এই দিনটা আমার কাছে বিশেষ একটি দিন।’

বার্সেলোনার হয়ে ২০০২ সালে অভিষেক হওয়ার পর ৬৩৯টি ম্যাচ খেলেছেন ইনিয়েস্তা। আরেক বন্ধু জাভি হার্নান্দেজের পরই কাতালান দলটির হয়ে সর্বোচ্চ ম্যাচ খেলা ফুটবলার তিনি। জাভির বিদায়ের পর তার কাঁধেই উঠেছে বার্সার অধিনায়কত্বের ভার।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আন্দ্রেস ইনিয়েস্তা
শেয়ারTweetPin

সর্বশেষ

মাছ ধরার জালে মিললো ৮ ফুট লম্বা অজগর

জুলাই ১৬, ২০২৬
ছবি: সংগৃহীত

প্রতিরক্ষামন্ত্রীকে অপসারণের প্রতিবাদে ইউক্রেনজুড়ে বিক্ষোভ

জুলাই ১৬, ২০২৬

পুলিশকে জনগণের সেবক হিসেবে দায়িত্ব পালন করতে হবে: আইজিপি

জুলাই ১৬, ২০২৬

যবিপ্রবিতে জুলাই শহীদদের স্মরণে মোনাজাত অনুষ্ঠিত

জুলাই ১৬, ২০২৬
ছবি: সংগৃহীত

চেক জালিয়াতি মামলায় সালমান এফ রহমানের জামিন

জুলাই ১৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT