জনপদ

যবিপ্রবিতে জুলাই শহীদদের স্মরণে মোনাজাত অনুষ্ঠিত

যবিপ্রবিতে জুলাই শহীদদের স্মরণে মোনাজাত অনুষ্ঠিত. Channel i News - চ্যানেল আই নিউজ

যবিপ্রবির ক্যাম্পাসে শহীদদের স্মরণে অনুষ্ঠিত মোনাজাতের দৃশ্য। শিক্ষার্থীরা অংশগ্রহণ করছে।. Channel i News – চ্যানেল আই নিউজ

‘জুলাই শহীদ দিবস-২০২৬’ উপলক্ষে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) প্রশাসনের উদ্যোগে জুলাই গণ-অভ্যুত্থানে আত্মোৎসর্গকারী শহীদদের স্মরণে বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১৬ জুলাই) বাদ জোহর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে এ দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

উপাচার্যের অনুমোদনক্রমে রেজিস্ট্রার কাজী জালাল উদ্দীন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীদের স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণের আহ্বান জানানো হয়।

দোয়া মাহফিলে জুলাই গণ-অভ্যুত্থানে আত্মোৎসর্গকারী শহীদদের রুহের মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। একই সঙ্গে আন্দোলনে আহতদের দ্রুত সুস্থতা, দীর্ঘায়ু এবং দেশ ও জাতির শান্তি, স্থিতিশীলতা ও উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করে মহান আল্লাহর দরবারে প্রার্থনা করা হয়।

এসময় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের ডিন, শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।

বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদের ইমাম আকরামুজ্জামান বিশেষ এ দোয়া ও মোনাজাত পরিচালনা করেন। দোয়া ও মোনাজাত শেষে উপস্থিত সবার মাঝে তবারক বিতরণ করা হয়।

বিষয়:জুলাই গণঅভ্যুত্থান যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…