চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ইনজুরিতে ব্রাজিলের কস্তা

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১০:২৪ পূর্বাহ্ণ ২৪, মে ২০১৮
ফুটবল, স্পোর্টস
A A

রাশিয়ায় পা রাখার আগেই দুঃসংবাদ পেল বিশ্বকাপ ফেভারিট ব্রাজিল। শেষ মুহূর্তে এসে ইনজুরিতে পড়েছেন উইংগার ডগলাস কস্তা। তবে ইনজুরি খুব একটা গুরুতর নয় বলেই জানিয়েছেন দলের ফিজিও।

সোমবার থেকে রিও ডি জেনিরোর তেরেজোপোলিসে শুরু হয়েছে ব্রাজিলের প্রস্তুতি মিশন। মূলত খেলোয়াড়দের ফিটনেস নিয়ে কাজ করার জন্য আগেই প্রস্তুতির পরিকল্পনা নিয়েছেন ব্রাজিল কোচ টিটে।

কিন্তু বুধবার অনুশীলনের সময় কস্তার উরুর পেশিতে টান পড়ে। তারপরেই তিনি অনুশীলন বন্ধ করে দেন। যদিও পরীক্ষার পরে জানা যায় চোট তেমন গুরুতর নয়। তারপরও ভয়ে আছে ব্রাজিল শিবির।

দলের ফিজিও রদ্রিগো লাসমার জানিয়েছেন, ‘কস্তার পেশির ইনজুরির পরীক্ষা করেছি আমরা। কয়েকদিন বিশ্রাম নিলে আশা করি ঠিক হয়ে যাবে। বিশ্বকাপের আগে প্রথম প্রস্তুতি ম্যাচটি হয়তো সে মিস করতে পারে। কিন্তু বিশ্বকাপের আগেই আশা করি সুস্থ হয়ে উঠবে।’

আগে থেকেই ছোটখাট ইনজুরিতে ভুগছিলেন কস্তা। গত সপ্তাহে ইতালিয়ান লিগে জুভেন্টাসের ম্যাচ ছিল ভেরোনার বিপক্ষে। ২-১ গোলে জেতা ম্যাচে ডান হাঁটুতে আঘাত পান। যে কারণে গত সপ্তাহের শেষ পর্যন্ত কোনো অনুশীলন করেননি তিনি।

কস্তার নতুন ইনজুরি ভাবাচ্ছে ব্রাজিলকে। তবে তার বিশ্বকাপ খেলা নিয়ে আশাবাদী লাসমার। বিশ্বকাপের মূলপর্বে খেললেও জুনের শুরুতে ক্রোয়েশিয়া ও অস্ট্রিয়ার বিপক্ষে প্রীতি ম্যাচে তাকে পাওয়া নিয়ে অনিশ্চয়তা রয়েছে।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ডগলাস কস্তাব্রাজিলরাশিয়া বিশ্বকাপ ২০১৮লিড স্পোর্টস
শেয়ারTweetPin1

সর্বশেষ

ইংলিশ খেলোয়াড়রা আসলেই ভায়াগ্রা খেয়ে মাঠে নামবে?

জুলাই ৬, ২০২৬

বাংলাদেশ শুনে সাক্ষাৎকার দিলেন, বাংলাদেশে আসবেন বললেন আর্জেন্টিনার সাবেক অধিনায়ক

জুলাই ৬, ২০২৬

বাংলাদেশ-ভারত সম্পর্কের টানাপড়েন দূর করতে ভারতেরই এগিয়ে আসা উচিত

জুলাই ৫, ২০২৬

শিল্পী সমিতিতে হেরে প্রধানমন্ত্রীর কাছে বিচার চাইলেন পলি

জুলাই ৫, ২০২৬

পটুয়াখালীতে নজরুল বর্ষ উদযাপন উপলক্ষ্যে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান

জুলাই ৫, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT