ইনজুরিতে তামিম ইকবাল

আসন্ন ইংল্যান্ড সিরিজের আগে টাইগার শিবিরের জন্য খারাপ খবর, আঙুলের চোট পেয়ে তিন থেকে চার সপ্তাহের জন্য মাঠের বাইরে থাকতে হবে ড্যাশিং ওপেনার তামিম ইকবালকে।
এ তথ্য জানিয়েছেন বিসিবি’র প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু।
রবিবার মিরপুরে তিনি সাংবাদিকদের জানান, ‘গত শনিবার অনুশীলন চলাকালীন বাম হাতের আঙুলে চোট পেয়েছেন তামিম ইকবাল। আজ তার এমআরআই করানো হবে। এরপরই তার ইনজুরির প্রকৃত অবস্থা জানা যাবে।’
প্রধান নির্বাচক বলেন, ‘এখনও যেহেতু সময় আছে তাই আশা করছি তামিম সুস্থ হয়েই ইংল্যান্ড সিরিজে দলে থাকবে।’
পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…




