চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

তামিম, সৌম্যকে নিয়ে শঙ্কা নেই

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৮:৩৬ অপরাহ্ণ ২৩, সেপ্টেম্বর ২০১৭
স্পোর্টস
A A
বাংলাদেশ ক্রিকেটার তামিম ও সৌম্য ব্যাটিং প্রস্তুতিতে. Channel i News - চ্যানেল আই নিউজ

সাউথ আফ্রিকায় প্রস্তুতি ম্যাচে চোটে পড়া বাংলাদেশ দলের দুই ওপেনার তামিম ইকবাল ও সৌম্য সরকারের প্রথম টেস্ট খেলতে নামা নিয়ে শঙ্কা নেই। ২৮ সেপ্টেম্বর শুরু হওয়া সিরিজের প্রথম টেস্ট খেলতে পারবেন দুজনই। বেনোনিতে তিনদিনের প্রস্তুতি ম্যাচ শেষে সংবাদ মাধ্যমকে এ কথা জানিয়েছেন দলের ফিজিও থিহান চন্দ্রমোহন।

প্রস্তুতি ম্যাচের প্রথম দিন ব্যাটিংয়ে নেমে ১৩ বল খেলার পর মাংসপেশির চোট নিয়ে মাঠ ছাড়েন তামিম। চোট গুরুতর না হলেও স্ক্যান রিপোর্ট না পাওয়া পর্যন্ত নিশ্চিত হওয়া যাচ্ছিল না প্রথম টেস্টে তাকে পাওয়া যাবে কিনা। তামিমের অবস্থা জানতে সবাই যখন অপেক্ষায়, তখনই শনিবার ম্যাচের তৃতীয় দিনে ফিল্ডিং করার সময় কাঁধে চোট পান সৌম্য।

দুই ওপেনারের ইনজুরি নিয়ে ফিজিও বলেন, ‘তামিমের মাইনর মাসল ইনজুরি ছিল। সে এখন ভাল আছে। প্রথম টেস্ট খেলবে। সৌম্য ফিল্ডিং করার সময় কাঁধে ব্যথা পেয়েছে সেটিও গুরুত্বর নয়। প্রথম টেস্টের আগেই ঠিক হয়ে যাবে।’

পচেফস্ট্রুমে ২৮ সেপ্টেম্বর শুরু হবে সিরিজের প্রথম টেস্ট। দ্বিতীয় টেস্ট ৬ অক্টোবর থেকে। দেড় মাসের আফ্রিকা সফরে তিন ম্যাচের ওয়ানডে ও দুই ম্যাচের টি-টুয়েন্টি সিরিজও খেলবে বাংলাদেশ।

দলের বাকি ক্রিকেটারদের শারীরিক অবস্থা নিয়েও সন্তুষ্টি প্রকাশ করেন থিহান। তিনি বলেন, ‘অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট সিরিজ শেষ করে ছেলেরা এখানে এসেছে। ওই সিরিজে কেউ ইনজুরিতে পড়েনি। আশা করি এখানেও ভাল কাটাবে তারা। যদিও এখানকার কন্ডিশন অনেক ভিন্ন।’

ট্যাগ: ইনজুরিতে তামিম
শেয়ারTweetPin
পূর্ববর্তী

যুক্তরাষ্ট্রের চাপ উপেক্ষা করে ইরানের ক্ষেপণাস্ত্র পরীক্ষা

পরবর্তী

উনিশের উচ্ছ্বাসে প্রস্তুত চ্যানেল আই এইচডি

পরবর্তী
চ্যানেল আই এইচডি লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ চ্যানেল. Channel i News - চ্যানেল আই নিউজ

উনিশের উচ্ছ্বাসে প্রস্তুত চ্যানেল আই এইচডি

রোহিঙ্গা শরণার্থীদের জন্য কাপড়ের ত্রাণ ছড়িয়ে পড়া সৈকত. Channel i News - চ্যানেল আই নিউজ

'রোহিঙ্গাদের জন্য ত্রাণ হিসেবে কাপড় দেবেন না'

সর্বশেষ

ভারতের আগেই ‘বহুরূপী: দ্য গোল্ডেন ডাকু’ নিয়ে যুক্তরাষ্ট্রে উন্মাদনা

আগস্ট ২৮, ২০২৬

বিদেশি উদ্ধারকারী দলকে না বলল নেপাল, নিজস্ব বাহিনীর ওপরই আস্থা

আগস্ট ২৮, ২০২৬

চ্যাম্পিয়ন্স লিগ ড্র: বার্সা-ম্যানসিটি শুরুতেই দেখা, রিয়াল-বায়ার্ন কেমন প্রতিপক্ষ পেল

আগস্ট ২৭, ২০২৬
পাকিস্তান পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র তাহির আন্দ্রাবি

‘মক্কা যৌথ প্রতিরক্ষা চুক্তি’তে আরও দেশ যুক্ত হতে পারবে: পাকিস্তান

আগস্ট ২৭, ২০২৬

সৌদি যুবরাজকে প্রধানমন্ত্রী তারেক রহমানের চিঠি

আগস্ট ২৭, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT