গণমানুষের হয়ে কাজ করলেই কেবল একটি দৈনিক সত্যিকারের গণমাধ্যম হয়ে উঠতে পারে বলে মনে করেন সাংবাদিক, সাহিত্যিক ও রাজনীতিকরা।
দৈনিক ইত্তেফাকের চৌষট্টি বছরে পদার্পন উপলক্ষে এক ঘরোয়া আড্ডায় সংক্ষিপ্ত বক্তৃতায় বক্তারা বলেন, মানিক মিয়ার হাতে তৈরি এই পত্রিকাটি দীর্ঘদিন তার সুনাম ধরে রেখেছে।
গণমানুষের মুখপাত্র হিসেবে দৈনিক ইত্তেফাকের ভূয়সী প্রশংসা করে বক্তারা আরও বলেন, পত্রিকার কাজ মানুষের হয়ে, মানুষের পক্ষে কথা বলা।
সেই কাজটা ইত্তেফাক দায়িত্ব নিয়েই করেছে। ঘরোয়া এই আড্ডায় সাংবাদিক, সাহিত্যিক, রাজনীতি, সংস্কৃতি ব্যাক্তিত্বসহ সকল শ্রেণী পেশার মানুষ অংশ নেন। আয়োজিত হয় সংস্কৃতি অনুষ্ঠানও।







