চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ইতিহাস বিকৃতি: শুভঙ্কর সাহাকে তলব করেছে হাইকোর্ট

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৬:২৫ অপরাহ্ণ ১৯, ফেব্রুয়ারি ২০১৯
- সেমি লিড, আদালত
A A
করোনা

বঙ্গবন্ধুর ছবি না ছাপিয়ে ‘বাংলাদেশ ব্যাংকের ইতিহাস’ বইয়ে পাকিস্তানের সাবেক প্রেসিডেন্ট আইয়ুব খান ও তৎকালীন পূর্ব পাকিস্তানের গভর্নর মোনায়েম খানের ছবি ছাপানোর বিষয়ে ব্যাখ্যা দিতে বইটির সম্পাদক শুভঙ্কর সাহাকে তলব করেছেন হাইকোর্ট।

আগামী ১২ মার্চ তাকে আদালতে স্বশরীরে উপস্থিত থেকে ব্যাখ্যা দিতে হবে।

হাইকোর্টের নির্দেশে গঠিত অনুসন্ধান কমিটির দেওয়া এ সংক্রান্ত এক প্রতিবেদনের উপর শুনানি নিয়ে বিচারপতি মো. আশফাকুল ইসলাম ও বিচারপতি মোহাম্মদ আলীর হাইকোর্ট বেঞ্চ মঙ্গলবার এই আদেশ দেন।

আদালতে রিট আবেদনের পক্ষে ছিলেন আইনজীবী এ বি এম আলতাফ হোসেন। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল আল আমিন সরকার। আর বাংলাদেশ ব্যাংকের পক্ষে ছিলেন আইনজীবী যোবায়ের রহমান।

ওই বইয়ে জাতির জনকের ছবি না ছাপিয়ে ইতিহাস বিকৃত করা হয়েছে বলে হাইকোর্টে প্রতিবেদন দাখিল করে অর্থ মন্ত্রণালয়ের গঠিত অনুসন্ধান কমিটি। প্রতিবেদনে ইতিহাস বিকৃতির দায়ে ‘বাংলাদেশ ব্যাংকের ইতিহাস’ বইটি প্রকাশনার সাথে সম্পৃক্ত ছয় কর্মকর্তাকে দায়ী করে বলা হয়েছে, ‘বইটি প্রকাশের জন্য গঠিত গবেষণা কমিটি ও সম্পাদনা কমিটির কাজের মধ্যে সমন্বয়ের অভাব ছিল।’

আজকের আদেশের বিষয়ে এ বি এম আলতাফ হোসেন সাংবাদিকদের বলেন, হাইকোর্ট বাংলাদেশ ব্যাংকের ইতিহাস গ্রন্থের সম্পাদক শুভঙ্কর সাহাকে তলব করেছেন।

Reneta

ওই গ্রন্থে বঙ্গবন্ধুর ছবি কেন নেই এবং ওই বইতে কেন মোনায়েম খান, আইয়ুব খানের ছবি ওখানে লাগানো হয়েছে। সে বিষয়ে আগামী ১২ মার্চ তাকে হাইকোর্টে ব্যাখ্যা দিতে হবে।

সেই সাথে আদালত ওই বইটির পুরনো যত কপি আছে, সেগুলো সরিয়ে ফেলতে এবং এ বইটি যেন বাজারে না ছাড়া হয় সে নির্দেশ দিয়েছেন।

এর আগে ‘বাংলাদেশ ব্যাংকের ইতিহাস’ বই নিয়ে পত্রিকায় প্রকাশিত প্রতিবেদন যুক্ত করে এফবিসিসিআই পরিচালক কাজী এরতেজা হাসান এক রিট আবেদন করেছিলেন।

সে রিটের শুনানি নিয়ে বইটিতে ইতিহাস বিকৃতি হয়েছে এমন অভিযোগে গত বছরের ২ অক্টোবর এ ঘটনা তদন্তের জন্য একটি অনুসন্ধান কমিটি গঠনের নির্দেশ দেন হাইকোর্ট। এবং ৩০ দিনের মধ্যে এ বিষয়ে আদালতে প্রতিবেদন দাখিল করতে বলা হয়।

সে ধারাবাহিকতায় প্রতিবেদন দাখিলের পর এ বিষয়ে শুনানি নিয়ে আদালত আজ তলব আদেশ দিলেন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ইতিহাস বিকৃতিবাংলাদেশ ব্যাংকের ইতিহাসশুভঙ্কর সাহাহাইকোর্ট
শেয়ারTweetPin
পূর্ববর্তী

বইমেলায় ক্ষুদে লেখক অলীন বাসারের দুটি বই

পরবর্তী

বিজ্ঞান গবেষণার মাধ্যমে দেশের সামগ্রিক উন্নয়নের আহ্বান ইয়াফেস ওসমান

পরবর্তী
ইয়াফেস ওসমান

বিজ্ঞান গবেষণার মাধ্যমে দেশের সামগ্রিক উন্নয়নের আহ্বান ইয়াফেস ওসমান

‘জাতীয় দলে ঢোকা অসম্ভব কিছু না’

সর্বশেষ

প্রথমার্ধে ফ্রান্সের জালে ৪ গোল ইংল্যান্ডের

জুলাই ১৯, ২০২৬

কাজাখস্তানকে হারিয়ে স্বর্ণপদক বাংলাদেশের

জুলাই ১৯, ২০২৬

ও আমার উড়াল পঙ্খীরে…

জুলাই ১৯, ২০২৬

মিসির আলি: যুক্তির আলোয় রহস্যের জাদুকর

জুলাই ১৯, ২০২৬
ছবি: সংগৃহীত

এক রোমাঞ্চকর ফাইনাল, কার হাতে উঠবে শ্রেষ্ঠত্বের মুকুট

জুলাই ১৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT