টেনিসে ইতিহাস গড়া থেকে মাত্র এক কদম দূরে দাঁড়িয়ে ভেনাস উইলিয়ামস। সবচেয়ে বেশি বয়সে গ্র্যান্ডস্লাম জয়ের সুবর্ণ সুযোগ তার সামনে। উইম্বলডনের ফাইনালে জিতলেই উম্মুক্ত যুগে (১৯৬৮ সালের পর) গ্র্যান্ডস্লাম জয়ী বুড়ি হবেন মার্কিন তারকা।
বৃহস্পতিবার সেমিফাইনালে ব্রিটিশ তারকা জোহানা কোন্টাকে ৬-৪, ৬-২ গেমে হারিয়ে ফাইনালে উঠেছেন উইলিয়ামস বোনদের বড় জন।১৯৭৭ সালের পর প্রথম ব্রিটিশ নারী হিসেবে উইম্বলডনের সেমিতে উঠেছিলেন কোন্টা।
ফাইনালে ষষ্ঠ উইম্বলডন শিরোপার জন্য তিনি লড়বেন প্রথমবারের মত উইম্বলডন জেতার স্বপ্নে বিভোর স্প্যানিশ গারবিন মুগুরুজার বিপক্ষে।
বৃহস্পতিবার চোটকে বুড়ো আঙুল দেখানোর দিনে মুগুরুজা হারিয়েছেন স্লোভাকিয়ান ম্যাগদালেনা রায়বারিকোভাকে। মাত্র ৬৪ মিনিটের লড়াইয়ে ৬-১, ৬-১ সরাসরি সেটে ফাইনালের টিকিট কাটেন ২০১৬ ফ্রেঞ্চ ওপেন জয়ী মুগুরুজা।







