স্পোর্টস

ইতিহাস গড়ে বোল্টের ‘ট্রিপল ট্রেবল’

ইতিহাস গড়ে বোল্টের ‘ট্রিপল ট্রেবল’

ছেলেদের চারশ’ মিটার রিলেতেও স্বর্ণ জিতলেন জ্যামাইকান অ্যাথলেট উসাইন বোল্ট। টানা তিন অলিম্পিকের তিন ইভেন্টেই স্বর্ণ জিতে অনন্য রেকর্ড গড়লেন এই গতিদানব।

এর আগে রিও অলিম্পিকের ১০০ ও ২০০ মিটারের স্বর্ণপদক জিতে নেন জ্যামাইকান বিদ্যুৎ।

এই ইভেন্টে রুপা জিতেছে জাপান। আর দৌড়ে দ্বিতীয় হলেও ডিসকোয়ালিফাইয়ের কারণে বোঞ্জ পায়নি যুক্তরাষ্ট্র। চতুর্থ স্থানে থেকে বোঞ্জ পেয়েছে কানাডা।

স্বর্ণ জিততে বোল্ট সময় নিয়েছেন ৩৭ দশমিক ২৭ সেকেন্ডে। জাপানি দলের সময় লেগেছে ৩৭ দশমিক ৬০ সেকেন্ড এবং যুক্তরাষ্ট্র সময় নেয় ৩৭ দশমিক ৬২ সেকেন্ড।

রিওতে গতিদানবের এটি তৃতীয় স্বর্ণ আর অলিম্পিকে সব মিলিয়ে নবম পদক।

২০০৮ বেইজিং এবং ২০১২ সালের লন্ডন অলিম্পিকেও ১০০ মিটার, ২০০ মিটার ও ৪*১০০ সোনা জিতেন বোল্ট।

বিষয়:অলিম্পিক বোল্ট রিও অলিম্পিক

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…