চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ইতিহাস গড়ার পথে ইয়াসির শাহ

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৫:৩০ অপরাহ্ণ ১৮, জুলাই ২০১৬
স্পোর্টস
A A

দীর্ঘ ১১ বছর পর আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) টেস্ট র‌্যাঙ্কিংয়ে কোনো লেগ স্পিনার সেরা বোলারের তকমা পেলেন পাকিস্তানের ইয়াসির শাহ।

লর্ডস টেস্টে ইংল্যান্ডের বিপক্ষে দুই ইনিংস মিলিয়ে তিনি ১০ উইকেট নেন। এছাড়া ১৯৯৬ সালের ডিসেম্বরের পর পাকিস্তানের কোন লেগ স্পিনার টেস্ট র‌্যাঙ্কিংয়ের শীর্ষে উঠলেন।

এই মাঠে এশিয়ার প্রথম বোলার হিসেবে ১০ উইকেট শিকারের কৃতিত্ব দেখালেন ইয়াসির শাহ। পাকিস্তানের সাবেক কিংবদন্তি বোলার মুশতাক আহমেদের পর দেশের হয়ে প্রথম বোলার হিসেবে টেস্টে বোলিং র‌্যাঙ্কিংয়ে শীর্ষে উঠলেন ইয়াসির শাহ।

Banglabid

মুশতাক ১৯৯৬ সালে এক নম্বর স্থান দখল করেন। আর লেগ স্পিনার হিসেবে সর্বশেষ ২০০৫ সালে টেস্ট বোলিং র‌্যাঙ্কিংয়ে প্রথম স্থানে ছিলেন অস্ট্রেলিয়ার শেন ওয়ার্ন। এই হিসাবে দীর্ঘ ১১ বছর পর কোনো লেগ স্পিনার হিসেবে শীর্ষস্থান দখল করলেন ইয়াসির শাহ।

টেস্ট বোলিং র‌্যাঙ্কিংয়ে এত দিন শীর্ষে ছিলেন ইংল্যান্ডের ফাস্ট বোলার জেমস অ্যান্ডারসন। কিন্তু ইনজুরির কারণে লর্ডস টেস্টে খেলতে পারেননি তিনি। এই টেস্টে দুর্দান্ত পারফরম্যান্স করায় ইয়াসির শাহ’র কাছে শীর্ষের মুকুট হারাতে হলো তাকে।

ইংল্যান্ডের বিপক্ষে প্রথম ইনিংসে ৭২ রানে নেন ৬ উইকেট নেন ইয়াসির। দ্বিতীয় ইনিংসে ৬৯ রানে ৪ উইকেট নিয়ে ২০ বছর পর লর্ডসে পাকিস্তানে জয়ে ভূমিকা রাখেন ইয়াসির শাহ।

Reneta

৮৭৮ রেটিং পয়েন্ট নিয়ে শীর্ষে ইয়াসির। ৮৭১ রেটিং পয়েন্ট নিয়ে দ্বিতীয় অবস্থান করছেন ভারতের রবিচন্দ্রন অশ্বিন। জেমস অ্যান্ডারসের অবস্থান তিন নম্বরে। তার রেটিং পয়েন্ট ৮৬৮। সদ্য ঘোষিত টেস্ট র‌্যাঙ্কিংয়ে বাংলাদেশের হয়ে বোলারদের মধ্যে ৬১৪ পয়েন্ট নিয়ে ১৬তম অবস্থানে রয়েছেন সাকিব আল হাসান।

পাকিস্তানের হয়ে ইয়াসির শাহ এ পর্যন্ত ১৩ টেস্টে ৮৬ উইকেট শিকার করেছেন। ফলে ১২০ বছরের পুরনো দ্রুততম ১০০ উইকেট শিকারের রেকর্ড ভাঙার হাতছানি দিচ্ছে তাকে।

১৮৯৬ সালে মাত্র ১৬ টেস্টে উইকেটের সেঞ্চুরি করেন ইংল্যান্ডের পেসার জর্জ লেমান।

পরের ৩টি টেস্টে ১৪ উইকেট নিতে পারলেই সবচেয়ে কম ম্যাচে উইকেটের সেঞ্চুরির বিশ্বরেকর্ড গড়তে পারবেন ইয়াসির।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ইয়াসির শাহটেস্ট র‌্যাঙ্কিং-বোলারপাকিস্তান-ইংল্যান্ড টেস্ট
শেয়ারTweetPin
পূর্ববর্তী

ইতিহাস গড়ার পথে ইয়াসির শাহ

পরবর্তী

প্রধানমন্ত্রীর বক্তব্যে জাতি হতাশ: বিএনপি

পরবর্তী

প্রধানমন্ত্রীর বক্তব্যে জাতি হতাশ: বিএনপি

প্রধানমন্ত্রীর বক্তব্যে জাতি হতাশ: বিএনপি

সর্বশেষ

সত্যিই ইসলাম ধর্ম গ্রহণ করেছেন রবার্তো কার্লোস?

আগস্ট ১৯, ২০২৬
ছবি: আল জাজিরা।

ভেনিজুয়েলার অর্ধেক তেল যাচ্ছে যুক্তরাষ্ট্রে

আগস্ট ১৯, ২০২৬

ইরান-ওমানের হরমুজ চুক্তিতে ক্ষুব্ধ ট্রাম্প

আগস্ট ১৯, ২০২৬
ছবি: সংগৃহীত।

কলকাতার হোটেলে ৯ বাংলাদেশির মৃত্যু: আগুন লাগার পরেও হোটেল কর্তৃপক্ষের দেখা মেলেনি

আগস্ট ১৯, ২০২৬

অভিষেকেই গোল-অ্যাসিস্ট, বোরহ্যাম উডকে জেতালেন বাংলাদেশের ফারহান

আগস্ট ১৯, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT