চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
    https://www.youtube.com/live/h-ky_b3Cahg?si=O8Bjm81N2TnW8r_E
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ইতিহাদে গোল না পেয়েও শেষ আটে ম্যানসিটি

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৮:৫৬ পূর্বাহ্ণ ১০, মার্চ ২০২২
ফুটবল, স্পোর্টস
A A

স্পোর্টিং লিসবনকে তাদের মাঠে প্রথম লেগে ৫-০ গোলে উড়িয়ে দিয়েছিল ম্যানচেস্টার সিটি। তবে ঘরের মাঠ ইতিহাদ স্টেডিয়ামে কোনো গোলের দেখাই পেল না পেপ গার্দিওলার দল। ম্যাচ গোলশুন্য ড্র হলেও প্রথম লেগের ফলাফলের ভিত্তিতে ম্যানসিটি চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালে উঠেছে।

বুধবার রাতে হওয়া ম্যাচের ৬৮ শতাংশ সময় স্বাগতিকরা দল দখলে রেখেছিল। তারা ১৪টি শট নেয়, যার মধ্যে চারটি লক্ষ্যে ছিল। স্পোর্টিং লিসবন কেবল ৬টি শট নিতে পেরেছিল, লক্ষ্যে ছিল তিনটি শট।

৩৮ মিনিটের মাথায় ফিল ফোডেনের পাসে বো পেয়ে রাহিম স্টার্লিংয়ের নেয়া বাঁ পায়ের শট প্রতিহত করেন লিসবনের স্প্যানিশ গোলরক্ষক আন্তোনিও আদান।

বিরতির পরপরই বল জালে পাঠিয়েছিলেন গ্যাব্রিয়েল জেসুস। ৪৭ মিনিটে তিনি লক্ষ্যভেদ করলেও অফসাইড পজিশনে থাকায় ভিএআরের সাহায্যে রেফারি গোল বাতিল করেন।

৭৩ মিনিটের মাথায় ম্যানসিটির নিয়মিত গোলরক্ষক এডেরসনের বদলি হিসেবে মাঠে নামেন স্কট কারসন। মিনিট তিনেক পর তিনি পাউলিনহোর বাঁ পায়ের শট প্রতিহত করে সিটির জাল অক্ষত রাখেন।

ইপিএলে প্রতাপ দেখাতে থাকা ম্যানসিটি বাকি সময়ে গোল আদায়ে ব্যর্থ হলে তাদের ড্র নিয়েই মাঠ ছাড়তে হয়।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: ইতিহাদ স্টেডিয়ামচ্যাম্পিয়ন্স লিগম্যানসিটিলিড স্পোর্টসস্পোর্টিং লিসবন
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রে সমাজতন্ত্রী ও কট্টর ইসলামপন্থী অভিবাসীদের নাগরিকত্ব বাতিলের প্রস্তাব

এপ্রিল ২২, ২০২৬

আলাভেসকে হারিয়ে বার্সার সাথে পয়েন্ট কমিয়েছে রিয়াল

এপ্রিল ২২, ২০২৬

ইরান যুদ্ধের প্রভাবে বাড়ছে কনডমের দাম, সরবরাহে শঙ্কা

এপ্রিল ২২, ২০২৬

সংরক্ষিত নারী আসনের মনোনয়নপত্র বাছাই শুরু

এপ্রিল ২২, ২০২৬

ইরানের সঙ্গে যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানোর ঘোষণা ট্রাম্পের

এপ্রিল ২২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT