বাংলাদেশ

ইতালীয় নাগরিক হত্যায় ইইউ’র নিন্দা

ইতালীয় নাগরিক হত্যায় ইইউ’র নিন্দা

ঢাকায় নেদারল্যান্ডভিত্তিক এনজিও আইসিসিও’র নিযুক্ত ইতালির ত্রাণকর্মী সিজার টাভেলা’র বর্বর হত্যাকাণ্ডের নিন্দা প্রকাশ করেছেন ইউরোপিয়ান ইউনিয়নের বাংলাদেশে নিযুক্ত রাষ্ট্রদূত পিয়েরে মায়ুডন। ইইউ দূতাবাস থেকে প্রকাশিত এক লিখিত বিবৃতিতে এ কথা জানানো হয়।

বিবৃতিতে রাষ্ট্রদূত সিজারের পরিবার, বন্ধু এবং সহকর্মীদের প্রতি সমবেদনা প্রকাশ করেন। বাংলাদেশে নিযুক্ত প্রত্যেক ইইউ প্রতিনিধি তার সঙ্গে দুঃখপ্রকাশ করেছেন এবং সিজারের প্রিয়জনদের দুঃখের সঙ্গে একাত্বতা জানিয়েছেন বলে বিবৃতিতে জানানো হয়।

সেখানে বলা হয়, সিজার টাভেলা বাংলাদেশে এসেছিলেন দেশের দরিদ্র থেকে দরিদ্রতর মানুষগুলোকে সাহায্য করতে। যা তাকে হত্যার অপরাধকে আরো বেশি গর্হিত করে তুলেছে।

রাষ্ট্রদূত মায়ুডন এই সন্ত্রাসী অপরাধের তীব্র নিন্দা প্রকাশ করেন এবং ওই হিংস্র বর্বরতার দ্রুত তদন্তের মাধ্যমে দোষীদের আইনের আওতায় আনতে আইন প্রয়োগকারী সংস্থার প্রতি আহ্বান জানান।

বিষয়:ইইউ রাষ্ট্রদূত বিদেশী নিহত

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…