চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ইতালি-স্পেন সেমিফাইনাল: ইতিহাস কী বলছে?

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৪:৩৬ অপরাহ্ণ ০৬, জুলাই ২০২১
ফুটবল, স্পোর্টস
A A

ইউরোয় মাঠে গড়ানোর অপেক্ষায় সেমিফাইনালের লড়াই। সেরা চারের প্রথম ম্যাচে মুখোমুখি হবে দুই সাবেক বিশ্বচ্যাম্পিয়ন ইতালি ও স্পেন। দুদলই শিরোপা প্রত্যাশী। আসরে আজ্জুরিরা ছুটছে দুর্দান্ত গতিময় ফুটবল দিয়ে। স্প্যানিশরা সেখানে টিকিটাকায় মোহাবিষ্ট করে রাখছে ফুটবলপ্রেমীদের।

লন্ডনের ওয়েম্বলি স্টেডিয়ামে মঙ্গলবার বাংলাদেশ সময় রাত ১টায় ইউরোর প্রথম সেমিতে মাঠে নামবে রবের্তো মানচিনির ইতালি ও লুইস এনরিকের স্পেন। বিজয়ী দল চলে যাবে শিরোপার মঞ্চে।

দল দুটির সেমিতে নামার আগে দেখে নেয়া যাক মুখোমুখি লড়াইয়ের ইতিহাস, সাফল্যের পরিসংখ্যান ও সুখস্মৃতির জায়গাগুলো।

Banglabid

ইতালি ও স্পেন: দুদেশেরই আছে সমৃদ্ধ ফুটবল ঐতিহ্য। সব প্রতিযোগিতা মিলিয়ে দুদল মুখোমুখি হয়েছে ৩৩ বার। জয়ের পাল্লাটা অবশ্য স্প্যানিশদের দিকেই ভারি, তাদের ১২ জয়ের পিঠে ইতালিয়ানদের জয় ৯ বার, ১২ ম্যাচে দেখা মিলেছে ড্রয়ের।

দুদল সবশেষ মুখোমুখি হয়েছিল ২০১৭ সালের সেপ্টেম্বরে, ইতালিকে ৩-০তে হারিয়েছিল স্পেন, সেটি ২০১৮ রাশিয়া বিশ্বকাপের কোয়ালিফায়ারের খেলা ছিল। ওই আসরে বিশ্বমঞ্চে জায়গা করে নিতে পারেনি ইতালি। তিন বছর পর ফের দেখা হচ্ছে। ইউরোপের মুকুট জয়ের মতো মঞ্চের সেমিফাইনালে।

চলতি আসরসহ ইতালি এপর্যন্ত ১০বার অংশ নিয়েছে ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপে। তিনবার ফাইনালে গেছে তারা। ১৯৬৮ আসরে প্রথমবার অংশ নিয়েই শিরোপা ঘরে তুলেছিল, তখনকার যুগোস্লাভিয়াকে হারিয়ে। বাকি দুবার, ২০০০ সালে নেদারল্যান্ডস আসরে ফ্রান্সের কাছে ও ২০১২ সালে ইউক্রেন আসরে স্পেনের কাছে হেরে হয়েছে রানার্সআপ।

Reneta

চলতি আসরসহ স্পেনও এপর্যন্ত ১০বার অংশ নিয়েছে ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপে। তিনবার ট্রফি জিতেছে। ১৯৬৪ সালের ইউরোপিয়ান নেশনস কাপ নামের আসরে তখনকার সোভিয়েত ইউনিয়নকে হারিয়ে টাইটেল জেতে স্প্যানিশরা।

পরে ২০০৮ সালে অস্ট্রেলিয়া-সুইজারল্যান্ড আসরে জার্মানিকে হারিয়ে জেতে দ্বিতীয় শিরোপা। ১৯৮৪ আসরের ফ্রান্সের পর স্পেনই প্রথম দল যারা গ্রুপপর্বের সব ম্যাচ জিতেছিল। ১৯৯৬ সালের জার্মানির পর প্রথম দল যারা অপরাজিত চ্যাম্পিয়ন হয়েছিল।

স্পেন তৃতীয় শিরোপাটি জেতে ২০১২ সালে। পোল্যান্ড-ইউক্রেনের যৌথ আয়োজনের আসরে, ইতালিকে ৪-০ গোলে উড়িয়ে শিরোপা উঁচিয়ে ধরে স্প্যানিশরা। সেইসঙ্গে প্রথম দেশ হিসেবে টানা দ্বিতীয়বার ইউরো চ্যাম্পিয়নশিপ জয়ের কীর্তি গড়ে। গড়ে ইউরো ২০০৮, বিশ্বকাপ ২০১০ ও ইউরো ২০১২ জয়ের মতো টানা তিনটি মেজর টুর্নামেন্ট উঁচিয়ে ধরার কীর্তি।

মানচিনির ইতালি টুর্নামেন্টের অন্যতম ধারাবাহিক দল, জিতেছে টানা ১৩ ম্যাচে। টানা ৩২ ম্যাচে অপরাজিত থাকার রেকর্ড গড়েছে কোয়ার্টারে জয় তুলে। অন্যদিকে বাজে শুরুর পর ঘুরে দাঁড়িয়েছে স্পেন, নিজেদের শেষ তিন ম্যাচে করেছে ১১ গোল।

বিশ্বকাপ ও ইউরো মিলিয়ে সর্বোচ্চ ৯বার বড় আসরে মুখোমুখি হয়েছে ইতালি ও স্পেন, যা ইউরোপের দলগুলোর মধ্যে সবচেয়ে বেশিবার বড় টুর্নামেন্টে প্রতিপক্ষ হওয়ার রেকর্ড। ইতালি ইতিহাসের একমাত্র দল যারা কোনো ম্যাচ না হেরেই সেমি পর্যন্ত এসেছে এবার।

মেজর টুর্নামেন্টের সেমিতে, ইউরো ও বিশ্বকাপ মিলিয়ে সবচেয়ে বেশিবার খেলেছে জার্মানি, ২০বার। তারপরেই আছে ইতালি, ১২বার সেমির স্বাদ পেয়েছে তারা। এসব ইতিহাস, ঐতিহ্য, পরিসংখ্যান ইঙ্গিত দিচ্ছে রোমাঞ্চকর এক লড়াইয়েরই।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ইউরো ২০২০ইউরো-২০২১ইতালি-স্পেনএনরিকেমানচিনি
শেয়ারTweetPin
পূর্ববর্তী

সন্তান হত্যায় মৃত্যুদণ্ড পাওয়া পিতার সাজা কমে ১০ বছরের কারাদণ্ড

পরবর্তী

কঠোর নজরদারির মধ্যেও স্বাস্থ্যবিধি না মানার প্রবণতা

পরবর্তী

কঠোর নজরদারির মধ্যেও স্বাস্থ্যবিধি না মানার প্রবণতা

মারা গেছেন 'সুপারম্যান' নির্মাতা ডোনার

সর্বশেষ

হওয়ার কথা ছিল ফ্লপ, মিমে পরিণত হয়ে ‘ব্লকবাস্টার’!

আগস্ট ২০, ২০২৬

আলভারেজকে না পেয়ে মার্টিনেজকে চায় বার্সা

আগস্ট ১৯, ২০২৬

ডোপ টেস্টে পজিটিভ হয়ে কিরগিওস বললেন ‘দুঃখিত’

আগস্ট ১৯, ২০২৬

চার দিনে দুবার মাঠে লুটিয়ে পড়ার কারণ জানালেন মুসিয়ালা

আগস্ট ১৯, ২০২৬

এক্সিলারেট টার্মিনাল থেকে গ্যাস সরবরাহ বন্ধ, বাড়বে গ্যাসের সংকট

আগস্ট ১৯, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT