চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ইতালির হাফডজন, জিতেছে স্পেনও

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৯:৩২ পূর্বাহ্ণ ২৭, মার্চ ২০১৯
ফুটবল, স্পোর্টস
A A

রাশিয়া বিশ্বকাপের টিকিট কাটার যোগ্যতা অর্জন করতে ব্যর্থ হয় ইতালি। সেই ব্যর্থতা থেকে সরে এসে নিজেদের নতুনভাবে তৈরিতে ব্যস্ত চারবারের বিশ্ব চ্যাম্পিয়নরা। মঙ্গলবার মধ্যরাতে তারই প্রমাণ রাখল আজ্জুরিরা।

২০২০ ইউরো কাপের কোয়ালিফায়ার রাউন্ডের দ্বিতীয় ম্যাচেও জয় অব্যাহত তাদের। ঘরের মাঠে লিচটেনস্টাইনকে গোলের মালা পরাল তারা। মোট হাফডজন গোল।

ম্যাচে ইতালির হয়ে জোড়া গোল ফ্যাবিও কুয়াগরিয়ালেরা। ইতালির সবচেয়ে বয়স্ক ফুটবলার হিসাবে আন্তর্জাতিক গোল করার নজির গড়েছেন কুয়াগরিয়ালেরা। গোল পেয়েছেন স্টেফানো সেনসি, মার্কো ভেরোত্তি, ময়েস কিয়ান ও লিওনার্দো পাভোলেত্তি।

Banglabid

প্রথম ম্যাচে ফিনল্যান্ডের বিরুদ্ধে জয় পেয়েছিল ইতালি। গ্রুপ জে-তে শীর্ষে তারা।

একইদিনে মাঠে নেমেছিল ২০১০ সালের বিশ্ব চ্যাম্পিয়ন স্পেনও। বাইরের মাঠে মালটার বিরুদ্ধে সহজ জয় তুলে নিয়েছেন রামোসরা। ম্যাচে জোড়া গোল চেলসি স্ট্রাইকার আলভারো মোরাতার। যিনি এই মুহূর্তে ধারে অ্যাটলেটিকো মাদ্রিদে খেলছেন। পরপর দু’ম্যাচে জয় পেয়ে গ্রুপ এফএ শীর্ষে স্পেন।

ইতালি-স্পেনের জয়ের রাতে জয় পেয়েছে ফিনল্যান্ড, আয়ারল্যান্ড ও রোমানিয়া। ফিনল্যান্ড ২-০ গোলে আর্মেনিয়া, আইরিশরা ১-০ গোলে জর্জিয়া ও রোমানিয়া ৪-১ গোলে ফারো আইল্যান্ডসকে হারায়।

Reneta

এছাড়া সুইজারল্যান্ড-ডেনমার্ক ৩-৩, নরওয়ে-সুইডেন একই স্কোর এবং বসনিয়া-হার্জেগোভিনা ম্যাচ ২-২ গোলে ড্র হয়।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ইউরো বাছাই-২০২০লিড স্পোর্টস
শেয়ারTweetPin
পূর্ববর্তী

ক্রাইস্টচার্চ হামলা: দুই বাংলাদেশির মরদেহ ঢাকায়

পরবর্তী

ব্রাজিল-আর্জেন্টিনার জয়সহ প্রীতি ম্যাচের ফলাফল

পরবর্তী

ব্রাজিল-আর্জেন্টিনার জয়সহ প্রীতি ম্যাচের ফলাফল

টুইটার 'ট্রেন্ডিং' এ রাম চরণের জন্মদিন

সর্বশেষ

প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত সফর: ১ ঘণ্টার মধ্যেই বিবৃতি প্রত্যাহার রাষ্ট্রপতি ভবনের

আগস্ট ২১, ২০২৬

‘হিন্দু-মুসলিম মানসিকতা থেকে বেরিয়ে আসুন’

আগস্ট ২১, ২০২৬

সিক্যুয়েলে ‘মাইকেল’-এর বিতর্কিত অধ্যায়, এলো বড় ঘোষণা

আগস্ট ২১, ২০২৬

মন্ত্রিসভায় আরও যে চারজন যুক্ত হচ্ছেন

আগস্ট ২১, ২০২৬

‘যা হওয়ার হয়ে গেছে, ওটা অতীত’— কেন বললেন শান্ত

আগস্ট ২১, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT