চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ইতালির পর এবার মন্টানায় ‘প্যারাডাইজ নেস্ট’

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৬:৩৭ অপরাহ্ণ ২৬, ফেব্রুয়ারি ২০১৮
বিনোদন
A A

গেল বছরেই পাখি নিয়ে স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র নির্মাণ করেছিলেন মডেল ফটোগ্রাফার আরিফ আহমেদ। তার চলচ্চিত্রের নাম ‘প্যারাডাইজ নেস্ট’। নতুন বছর আসতেই এবার তিনি পাখি নিয়ে নির্মিত চলচ্চিত্রের জন্য পেতে শুরু করেছেন দেশ বিদেশের স্বীকৃতি।

ইতালির একটি ফিল্ম ফেস্টিভালে ‘প্যারাডাইজ নেস্ট’ মনোনীত হওয়ার পর এবার শোনা গেল আরো একটি চমকপ্রদ খবর। পাখিদের নিয়ে অনবদ্ধ এই চলচ্চিত্রটি এবার যাচ্ছে যুক্তরাষ্ট্রের মন্টানার মিসৌলার এক প্রেস্টেজিয়াস ফিল্ম ফেস্টিভালে। চ্যানেল আই অনলাইনকে এমনটাই জানিয়েছেন আরিফ আহমেদ।

নির্মাতার ভাষ্যে, বন্যপ্রাণিভিত্তিক পৃথিবীর সবচেয়ে বড় চলচ্চিত্র উৎসব ‘ওয়াইল্ডলাইফ ফিল্ম ফেস্টিভ্যাল’। যেখানে বিশ্বের নামী দামি সব নির্মাতারা সিনেমা নিয়ে হাজির হবেন। আর সেখানেই পাখিদের উপর নির্মিত আমার চলচ্চিত্র ‘প্যারাডাইজ নেস্ট’ আমন্ত্রণ পেয়েছে। বাংলাদেশ থেকে এই উৎসবে অংশ নেওয়া প্রথম সিনেমা এটি।

প্রতি বছরের এপ্রিলে মন্টানার মিসৌলাতে বসে বন্যপ্রাণীদের নিয়ে নির্মিত বিশ্বের এই গুরুত্বপূর্ণ চলচ্চিত্রের আসর। আসন্ন ৪১তম ইন্টারন্যাশনাল ওয়াইল্ডলাইফ ফিল্ম ফেস্টিভ্যালটি চলবে আগামী ১৪ এপ্রিল থেকে ২২ এপ্রিল পর্যন্ত। ঐতিহাসিক রক্সি থিয়েটারে প্রদর্শীত হবে মনোনয়ন পাওয়া চলচ্চিত্রগুলো। যেখানে উপস্থিথ থাকবেন বিশ্বের বিভিন্ন নামিদামি ফিল্ম মেকার, বিজ্ঞানী, বন্যপ্রাণী বিশারদ এবং বন্যপ্রেমীর দল।

প্রসঙ্গত, পাখি নিয়ে নির্মিত আরিফ আহমেদের ‘প্যারাডাইজ নেস্ট’ -এর চরিত্র কেবল পাখি। এ পাখির নাম দুধরাজ। এক সময় হাতের কাছে দেখা মিললেও বাংলাদেশে এখন প্রায় বিরলপ্রজ। এর ইংরেজি নাম প্যারাডাইজ ফ্লাইকেচার। সেই পাখির জীবন বৈচিত্র্য নিয়েই দেশের জনপ্রিয় আলোকচিত্রী আরিফ আহমেদ নির্মাণ করেছেন এ স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রটি।

ট্যাগ: আরিফ আহমেদ
শেয়ারTweetPin
পূর্ববর্তী

পাহাড়ের চূড়ায় একানব্বই ফুট লম্বা অ্যাকুরিয়াম পুল!

পরবর্তী

মিয়ানমারের জেনারেলদের বিরুদ্ধে নিষেধাজ্ঞায় সম্মত ইইউ

পরবর্তী

মিয়ানমারের জেনারেলদের বিরুদ্ধে নিষেধাজ্ঞায় সম্মত ইইউ

কাউকে তোয়াক্কা করেন না আইরিন!

সর্বশেষ

ছবি: সংগৃহীত

লেক অন্টারিওর নাম ‘লেক আমেরিকা’ রাখতে চান ট্রাম্প

আগস্ট ২৭, ২০২৬

ভারী বৃষ্টির কবলে মক্কা: ‘রেড এলার্ট’ জারি

আগস্ট ২৭, ২০২৬
ছবি: সংগৃহীত

ত্রয়োদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশন আজ

আগস্ট ২৭, ২০২৬
ছবি: সংগৃহীত

আগুনে নবজাতকদের মৃত্যু: তালাবদ্ধ ছিল পাকিস্তানের সেই হাসপাতালের দরজা

আগস্ট ২৭, ২০২৬
ছবি: সংগৃহীত

জুলুম-নিপীড়নের বিরুদ্ধে লড়াইয়ে নজরুল আমাদের শক্তি: রিজভী

আগস্ট ২৭, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT