রাজনীতি

ইডেন মহিলা কলেজ বন্ধ ঘোষণা, ছাত্রীদের হল ছাড়ার নির্দেশ

ইডেন মহিলা কলেজের প্রধান গেটের ছবি, ছাত্র-ছাত্রী ও দর্শনার্থীরা উপস্থিত. Channel i News - চ্যানেল আই নিউজ

ইডেন মহিলা কলেজের প্রধান গেটের সামনে ছাত্র-ছাত্রী ও দর্শনার্থীরা উপস্থিত, কলেজের নাম দেখা যাচ্ছে।. Channel i News – চ্যানেল আই নিউজ

ইডেন মহিলা কলেজ আকস্মিক বন্ধ ঘোষণা করা হয়েছে। ১ অক্টোবর থেকে ৮ অক্টোবর পর্যন্ত কলেজ বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ।

সোমবার রাতে হল কর্তৃপক্ষ মাইকিং করে আবাসিক ছাত্রীদের হল ছাড়ার নির্দেশ দেয়। একাধিক আবাসিক শিক্ষার্থীও বিষয়টি নিশ্চিত করেছেন।

কলেজ সূত্রে জানা গেছে, ৩০ সেপ্টেম্বরের মধ্যে আবাসিক ছাত্রীদের হল খালি করারও নির্দেশ দেয়া হয়েছে। ৮ অক্টোবর পর্যন্ত হলগুলোর প্রশাসনিক কার্যক্রমও বন্ধ থাকবে।

ছাত্রলীগের দুই গ্রুপের সংঘর্ষের পর গত শনিবার থেকে ইডেন মহিলা কলেজ ক্যাম্পাস উত্তপ্ত রয়েছে।

বিষয়:ইডেন কলেজ ইডেন মহিলা কলেজ

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…