চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ইডেন টেস্টের ঘণ্টা বাজাবেন শেখ হাসিনা-মমতা ব্যানার্জী

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১১:২২ পূর্বাহ্ণ ০৯, নভেম্বর ২০১৯
ক্রিকেট, স্পোর্টস
A A
পুরনো ছবি

পুরনো ছবি

বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির হাতেই সূচনা হবে ইডেনে দিন-রাতের ঐতিহাসিক টেস্টের। ২২ নভেম্বর মমতা ও শেখ হাসিনা প্রথমদিন টেস্ট শুরু হওয়ার আগে একসঙ্গে বাজাবেন ইডেনের ঘণ্টা।

এমনিতে গোলাপি টেস্ট ঘিরে পশ্চিমবঙ্গ ক্রিকেট সংস্থা-সিএবিতে এখন সাজ সাজ রব। শুক্রবারও অনেক রাত পর্যন্ত সিএবি কর্মকর্তাদের সঙ্গে সভা করেন বোর্ড প্রেসিডেন্ট সৌরভ গাঙ্গুলি।

ভারতীয় মিডিয়ার খবর, আপাতত যা ঠিক হয়েছে, তাহল- ১৯ বছর আগে বাংলাদেশ-ভারত প্রথম টেস্টে খেলা ক্রিকেটারদের গল্ফ কার্টে ইডেনে ঘোরানো হবে। তবে দুই দেশের জাতীয় সঙ্গীত কারা গাইবেন, তা এখনো নিশ্চিত নয়।

সিএবি সূত্রে টাইমস অব ইন্ডিয়ার খবর, ভারতের জাতীয় সঙ্গীত গাইতে পারেন শ্রেয়া ঘোষাল। তবে বাংলাদেশেরটা কে গাইবেন তা এখনো নিশ্চিত নয়।

এসবের সঙ্গে অন্য ভাবনাও রয়েছে। ইডেনের কাছাকাছি যে বহুতল বাড়িগুলো আছে, সেগুলোও গোলাপি আলোয় মুড়ে ফেলার পরিকল্পনা রয়েছে আয়োজকদের।

২২ নভেম্বর ক্রিকেটের নন্দনকানন ইডেন গার্ডেন্সে শুরু হবে বাংলাদেশ-ভারতের মধ্যকার দ্বিতীয় তথা শেষ টেস্ট। তার আগে ১৪ নভেম্বর থেকে মধ্যপ্রদেশ রাজ্যের ইন্দোর শুরু হবে প্রথম টেস্ট।

Reneta

টেস্ট সিরিজ শুরুর আগে তিন ম্যাচের টি-টুয়েন্টি খেলবে বাংলাদেশ-ভারত। প্রথম দুই ম্যাচ শেষে সিরিজে ১-১ সমতা বিরাজ করছে। দিল্লিতে প্রথম ম্যাচে ভারতকে ৭ উইকেটে হারিয়ে লিড নে বাংলাদেশ। আর রাজকোটের দ্বিতীয় ম্যাচে ৮ উইকেটে জিতে সিরিজে সমতা ফেরায় ভারত। রোববার তৃতীয় ও শেষ ম্যাচ হবে নাগপুরে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: বাংলাদেশ -ভারত সিরিজবাংলাদেশের ভারত সফরমমতা ব্যানার্জীলিড স্পোর্টসশেখ হাসিনা
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

বাংলাদেশ মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্টের নতুন কমিটির সদস্য হলেন যারা

জুলাই ৩০, ২০২৬

মিরাজকে সরিয়ে লিটনকে ওয়ানডে অধিনায়ক, যা বললেন শান্ত

জুলাই ৩০, ২০২৬

উদ্বোধন হল ওয়ার্ল্ড আর্চারি এশিয়া প্রেসিডেন্ট’স চ্যালেঞ্জ কাপ

জুলাই ৩০, ২০২৬

‘বৃক্ষরোপণ কর্মসূচিকে দেশব্যাপী সামাজিক আন্দোলনে রূপ দিতে হবে’

জুলাই ৩০, ২০২৬
ছবি: সংগৃহীত

ইউনিভার্সেল মেডিকেলে কিডনি ও বোন ম্যারো প্রতিস্থাপন বিষয়ে সেমিনার অনুষ্ঠিত

জুলাই ৩০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT