স্পোর্টস

ইডেনে ভারত-পাকিস্তান ম্যাচে অনিশ্চয়তার মেঘ

ইডেনে ভারত-পাকিস্তান ম্যাচে অনিশ্চয়তার মেঘ

নিরাপত্তা ইস্যুতে টি-টুয়েন্টি বিশ্বকাপে ভারত-পাকিস্তান ম্যাচের ভেন্যু ধর্মশালা থেকে কলকাতায় সরে আসলেও অনিশ্চয়তার গাঢ় মেঘ ক্রিকেটামোদীদের মন থমথমে করে দিতে পারে। কারণ কলকাতার আকাশে মেঘের ঘনঘটা, আবহাওয়ার পূর্বাভাস বলছে আজ বৃষ্টির সম্ভাবনা শতকরা ৮০ ভাগ।

ইডেনে ভারত-পাকিস্তান হাইভোল্টেজ ম্যাচটি তাই পড়তে পারে বৃষ্টি বিড়ম্বনায়। কলকাতার আবহওয়া অধিদপ্তর ও আবহাওয়ার পূর্বাভাস দেয়া ওয়েদার ডটকমের সর্বশেষ খবর অনুযায়ী আজ কলকাতায় বজ্রসহ ভারী বৃষ্টি হতে পারে।

দুপুর থেকে বিকেলের দিকে ইডেনে ম্যাচ শুরুর আগেই নামতে পারে ভারী বৃষ্টি। তাই উত্তেজনার ম্যাচটি ঘিরে এখন থেকেই শঙ্কার মেঘ জমাট বাঁধছে।

বিষয়:টি-২০ বিশ্বকাপ টি-টুয়েন্টি বিশ্বকাপ

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…