চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ইটির স্বপ্ন ফেসবুকে এক লক্ষ লাইক!

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৩:৫৪ অপরাহ্ণ ১৩, এপ্রিল ২০১৮
বিনোদন
A A
এক লক্ষ লাইক-এ নিশো

এক লক্ষ লাইক-এ নিশো

আমাদের চারপাশে ঘটে চলেছে নানান ঘটনা, কিছু ভাল, কিছু খারাপ। আমরা বেশীর ভাগ মানুষই অন্যায় দেখে চুপ করে থাকি, এড়িয়ে যাই, সহ্য করি। কিন্তু সবাই তা নয়, কেউ কেউ আছেন যারা স্রোতের উল্টো দিকে হাঁটেন, যারা অন্যায়ের প্রতিবাদ করেন, নির্যাতিতের পাশে গিয়ে দাঁড়ান। তেমনি একজন মানুষ ইমতিয়াজ টিপু, যার সংক্ষেপে নাম ইটি। এই ইটি স্বপ্ন দেখে তার পোস্টে এক লক্ষ লাইক পড়বে! সে মনে করে, সবাই মিলে যেদিন অন্যায়ের প্রতিবাদ করবে সেদিন থেকেই সমাজ বদলাতে শুরু করবে। দিনটি খুব বেশি দূরে নয় বলে বিশ্বাস তার।

এমনই পটভূমি নিয়ে ২০১৭ সালের অমর একুশে বইমেলায় প্রকাশিত হয়েছিল উপন্যাসটি। আনিসুল হকের লেখা ‘এক লক্ষ লাইক’। সেই উপন্যাস এবার ধারাবাহিক নাটক হিসেবে উপস্থাপিত হবে। চ্যানেল আইয়ে ১৭ এপ্রিল থেকে শুরু হচ্ছে ‘এক লক্ষ লাইক’ নামের ধরাবাহিক।

ধারাবাহিকটি নির্মাণ করেছেন হিমেল আশরাফ। এতে প্রধান ইটি চরিত্রে অভিনয় করেছেন আফরান নিশো।

এই চরিত্রে অভিনয় প্রসঙ্গে আফরান নিশো চ্যানেল আই অনলাইনকে বলেন, আমি সবসময় চেষ্টা করি বৈশিষ্ট্যমন্ডিত চরিত্রে নিজেকে উপস্থাপন করতে। যেখানে অভিনয় তুলে ধরার সযোগ আছে। আমার কাছে এই চরিত্রটি ইমতিয়াজ টিপু ওরফে ইটি নয় বরং এক্সট্রা ট্যালেন্ট হিসেবে ধরা দিয়েছে।’

নির্মাতা হিমেল আশরাফ চ্যানেল আই অনলাইনকে বলেন, ধারাবাহিকটি আমাদের চিন্তার জায়গায় একটু হলেও নাড়া দেব বিশ্বাস করি। অসম্ভব শক্তিশালী একটি গল্প। আনিসুল হক সম্পর্কে নতুন কিছু বলার নেই। আর নিশোর অভিনয় স্রেফ কাঁপিয়ে দেবে।

ধরাবাহিকটিতে আরো অভিনয় করেছেন শখ, সামিয়া, ফারুক আহমেদ, নরেশ ভুঁইয়া, শিল্পী সরকার অপু, মাসুম বাসার, মিলি বাসার, ডিকন নূর, মনিরা মিঠু, আব্দুল্লাহ রানা, মহসিন আহমেদ, কায়েস চৌধুরী, হিন্দোল রায় প্রমুখ। সপ্তাহের প্রতি মঙ্গল ও বুধবার রাত ৯.৩৫ মিনিটে ধরাবাহিকটি প্রচার হবে।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আনিসুল হকআফরান নিশোফারুক আহমেদলিড বিনোদন
শেয়ারTweetPin1

সর্বশেষ

ঐতিহাসিক অর্জনেও নেই উচ্ছ্বাস; দেশের নীরবতায় অবাক ফারুকী!

জুলাই ২৬, ২০২৬
ছবি: সংগৃহীত

হোয়াইট হাউস করেসপন্ডেন্টস ডিনারেই গণমাধ্যমকে কটাক্ষ ট্রাম্পের

জুলাই ২৬, ২০২৬
ছবি: সংগৃহীত

শাহজালাল বিমানবন্দরের ময়লার স্তূপে আগুন

জুলাই ২৫, ২০২৬

কথা রেখেছেন কুকুরেয়া, এঁকেছেন কোচের ট্যাটু

জুলাই ২৫, ২০২৬
ছবি: সংগৃহীত

চিংতেচেনের চীনামাটির ঐতিহ্য পেল ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্যের স্বীকৃতি

জুলাই ২৫, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT