চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ইটালি ফেরত আরও ১৫২ বাংলাদেশি হজক্যাম্পে

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১১:১০ পূর্বাহ্ণ ১৫, মার্চ ২০২০
- সেমি লিড, বাংলাদেশ, স্বাস্থ্য
A A

বৈশ্বিক মহামারী করোনা ভাইরাস ছড়িয়ে পড়ার মধ্যেই রোববার সকালে ইটালি থেকে দ্বিতীয় ধাপে আরও ১৫২ বাংলাদেশি দেশে এসেছেন। ওই বাংলাদেশিদের শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে উত্তরার আশকোনা হজক্যাম্পে নেয়া হয়েছে।

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের পর দ্বিতীয় ধাপে হজক্যাম্পে তাদের স্বাস্থ্য পরীক্ষা চলছে বলে জানিয়েছে বিমানবন্দর কর্তৃপক্ষ।

রোগ, লক্ষণ ও পরিস্থতি বুঝে তাদের বাড়িতে বা কোয়ারেন্টাইনে পাঠানো হবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

বাড়িতে বা হোম কোয়ারেন্টাইনে থাকা অবস্থায় তাদের পর্যবেক্ষণে রাখবে স্থানীয় সরকার বিভাগ, স্বাস্থ্য বিভাগ, সিভিল সার্জন অফিস, স্থানীয় প্রশাসন ও ডিসি অফিস।

এর আগে শনিবার মধ্যপ্রাচ্যভিত্তিক একটি এয়ারলাইন্সের শেষ ফ্লাইটে ইটালি থেকে ১৪২ জন বাংলাদেশে আসেন। তাদের শরীরে করোনা ভাইরাসের উপস্থিতি না পাওয়ায় অনেককে ছেড়ে দেয়া হয়েছে।

করোনা ভাইরাসে চীনের বাইরে সবচেয়ে বেশি আক্রান্ত ও মৃত্যু হয়েছে ইটালিতে। পরিস্থিতি মোকবেলায় দেশটিতে জরুরি অবস্থা জারি করা হয়েছে।

Reneta

গত বছরের ডিসেম্বরে চীনের উহান শহর থেকে ছড়িয়ে পড়ে করোনা ভাইরাস। পরে ছড়িয়ে পড়ে পুরো বিশ্বে। এখন পর্যন্ত করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে বিশ্বের ১৫০টি দেশের জনগণ। ইটালিতে সর্বশেষ ২৪ ঘণ্টায় ১৭৫ জনের মৃত্যু হয়েছে। সব মিলিয়ে মৃতের সংখ্যা বেড়ে ৫ হাজার ৮১৪ জনে দাঁড়িয়েছে।

তবে এখন পর্যন্ত করোনাতে আক্রান্ত হয়ে ৭৪ হাজার ২৭৬ জন সুস্থ হয়েছেন। আকাশপথে যোগাযোগ বিচ্ছিন্ন আছে প্রায় অর্ধেক পৃথিবী। বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলছে: করোনা ভাইরাসের এখন কেন্দ্র হয়ে দাঁড়িয়েছে ইউরোপ।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ইটালিকরোনা ভাইরাসহজক্যাম্প
শেয়ারTweetPin

সর্বশেষ

প্রোস্টেটের ছবি, বিভিন্ন রঙের হ্যান্ডকাফ ও হ্যান্ডসেকার দেখানো হয়েছে. Channel i News - চ্যানেল আই নিউজ

৪৫ বছর পর গ্রেপ্তার জিয়াউর রহমান হত্যা মামলার দণ্ডপ্রাপ্ত আসামি

জুলাই ১৬, ২০২৬

শুক্রবার যেসব প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে ‘মাস্তুল’

জুলাই ১৬, ২০২৬

এবার ঘরে বসে দেখা যাবে শাকিবের ‘রকস্টার’!

জুলাই ১৬, ২০২৬
ছবি: সংগৃহীত

মার্কিন ঘাঁটিতে ইরানের পাল্টা হামলা

জুলাই ১৬, ২০২৬

জুলাই আন্দোলনের মামলায় মিথ্যা অভিযোগ করলে ব্যবস্থা: ডিবি

জুলাই ১৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT