আন্তর্জাতিক

ইটালিতে মসজিদে হামলার পরিকল্পনা নস্যাৎ

ইটালিতে মসজিদে হামলার পরিকল্পনা নস্যাৎ

ইটালির রোম শহর থেকে ১৮৬ কিলোমিটার উত্তরে সিয়ানা এলাকার একটি মসজিদে দেশটির উগ্রপন্থী সন্ত্রাসীদের হামলার পরিকল্পনা নস্যাৎ করে দিয়েছে স্থানীয় পুলিশ।

মসজিদে মসুল্লিরা নামাজ আদায় করতে যাওয়ার সময় বড় ধরনের হামলার পরিকল্পনা করে ইটালির উগ্রপন্থী ফার রাইট খ্রিস্টানরা।

এর প্রস্তুতি হিসেবে তারা বিপুল পরিমাণ অস্ত্র, বোমা ও ডেটোনেটর মজুদ করেছিল। সন্ত্রাসীদের পরিকল্পনা ছিল; মুসলমানরা যখন নামাজে থাকবে তখন পুরো মসজিদ উড়িয়ে দেয়ার।

স্থানীয় সময় বুধবার রাত থেকে সকাল পর্যন্ত দুই সন্ত্রাসীকে গ্রেপ্তার করেছে ইটালীয় পুলিশ। মজুদ রাখা অস্ত্রগুলোও উদ্ধার করা হয়।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ইটালির ফ্লোরেন্স ও সিয়ানা এলাকায় পুলিশের বিশেষ ইউনিট অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে।

এ ভয়াবহ হামলার পরিকল্পনার সাথে প্রত্যক্ষ জড়িত আরো ১০ জনকে গ্রেপ্তার করাতে বিশেষ অভিযানে নেমেছে দেশটির গোয়েন্দা পুলিশ।

বিষয়:ইটালি

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…