ইঞ্জিনচালিত নৌকায় হরিণের ২০ মণ মাংস

বরগুনার পাথরঘাটায় হরিণের ২০ মণ মাংস ও মাথা জব্দ করেছে কোস্ট গার্ড। রোববার ভোরে পাথরঘাটা উপজেলার বলেশ্বর নদীর বিহঙ্গ দ্বীপ সংলগ্ন এলাকা থেকে এ মাংস ও মাথা জব্দ করা হয়।
এসময় একটি নামবিহীন ইঞ্জিন চালিত নৌকাসহ আবদুস সোবাহান (৫৬) নামের একজনকে আটক করেছে কোস্ট গার্ড।
এ বিষয়ে কোস্ট গার্ড পাথরঘাটা স্টেশনের কমান্ডার লেঃ বিশ্বজিৎ বলেন: গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে শনিবার ভোর রাত ৪টার দিকে পাথরঘাটা উপজেলা বলেশ্বর নদীর বিহঙ্গ দ্বীপ সংলগ্ন এলাকা থেকে হরিণের আনুমানিক ২০ মণ মাংস ও মাথাসহ একটি ইঞ্জিনচালিত নৌকা জব্দ করা হয়। এ ঘটনায় আবদুস সোবাহান নামের একজনকে গ্রেপ্তার করা হয়েছে।
পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…







