চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘ইগোর যুদ্ধে’ জয় কাভানির

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৫:৪১ অপরাহ্ণ ২০, সেপ্টেম্বর ২০১৭
স্পোর্টস
A A
প্যারিস সেন্ট জার্মেইর দুই ফুটবল খেলোয়াড় মাঠে দাঁড়িয়ে. Channel i News - চ্যানেল আই নিউজ

নেইমার তবে হেরে গেলেন! আর ‘ইগোর যুদ্ধে’ জয় হচ্ছে কাভানির! স্প্যানিশ সংবাদ মাধ্যম মার্কার দেয়া খবর যদি সঠিক হয়, তবে দলের ব্রাজিলিয়ান সতীর্থের ক্ষমতার দাপটকে একপেশে করে দিয়ে জয় হতে চলেছে উরুগুইয়ান তারকারই। কাভানিকেই নাকি পেনাল্টি নেওয়ার সর্বময় ক্ষমতা দিতে চলেছে পিএসজি।

গত রোববার লিঁওর বিপক্ষে পেনাল্টি এবং ফি-কিক নেওয়াকে কেন্দ্র করে নেইমার-কাভানির দ্বন্দ্ব গড়িয়েছে বহুদূর। ড্রেসিংরুমেও বিতর্ক জড়িয়েছেন দুজনে। অল্পের জন্য যা গড়ায়নি হাতাহাতিতে! কাভানিকে তাড়াতে মালিক আল খেলাফির বাড়িতে গিয়ে দাবি জানিয়ে এসেছেন নেইমার। ব্রাজিলিয়ান ওয়ান্ডার বয়ের এককথা, বিক্রি করে দিতে হবে উরুগুয়ে তারকাকে।

দলে দুই তারকার বিবাদ নিরসনে দ্রুতই সমাধানে আসার চেষ্টা করছে পিএসজিও। সোমবার নেইমার-কাভানিকে নিয়ে আলোচনার টেবিলে বসেছিলেন ক্লাব মালিক আল খেলাফি। জিজ্ঞেস করেছেন তাদের কী সমস্যা, বুঝিয়েছেন দলের ভাঙ্গন রোধে কী করতে হবে নেইমার-কাভানিকে।

দলের সংহতি বাড়াতে বুধবার এক জরুরি আলোচনায় বসতে যাচ্ছেন পিএসজি কোচ উনাই এমেরি এবং স্পোর্টিং ডিরেক্টর আন্তেরো হেনরিকেও। সেখানেই চূড়ান্ত সিদ্ধান্ত হবে নেইমার-কাভানির মূল ভূমিকা কী হবে।

তবে সমাধান যদি একটা হয়ও, নেইমার যে খুব সহজেই দ্বন্দ্ব ভুলে যাবেন না সেটি প্রায় নিশ্চিত! এরইমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের পেজ থেকে কাভানিকে মুছে দিয়েছেন ব্রাজিলিয়ান তারকা। এমনকি কাভানির সঙ্গে তার পোস্ট করা পুরনো ছবিগুলোও মুছে দিয়েছেন নেইমার।

ট্যাগ: এডিনসন কাভানিনেইমার-পিএসজি
শেয়ারTweetPin
পূর্ববর্তী

জলবায়ু প্রশ্নে সুবিচারের আহ্বান প্রধানমন্ত্রীর

পরবর্তী

বলিউড ছবিতে আগ্রহী ‘বাহুবলি’র প্রভাস

পরবর্তী
-4 Channel i News - চ্যানেল আই নিউজ

বলিউড ছবিতে আগ্রহী 'বাহুবলি'র প্রভাস

-4 Channel i News - চ্যানেল আই নিউজ

শান্তি কামনা করছেন মিয়ানমারের কবি-গায়করাও

সর্বশেষ

জ্বালা, জ্বালা, জ্বালা এ মন জুড়ে

আগস্ট ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত

মেয়েদের জন্য সর্বজনীন উপবৃত্তি পুনর্বহালের সম্ভাব্যতা যাচাইয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

আগস্ট ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত

প্রধানমন্ত্রীর অনুপস্থিতিতে সংসদে দায়িত্বে থাকবেন ৩ মন্ত্রী

আগস্ট ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত

পর্তুগালের ঐতিহ্যবাহী গ্রাম ও অবিদোস শহর ঘুরে দেখলেন বাংলা প্রেসক্লাবের সদস্যরা

আগস্ট ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত

রাষ্ট্রপতির সহকারী একান্ত সচিব হলেন ইউনুস আলী

আগস্ট ২৪, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT