ইউরো-নেশন্স ফুটবল চ্যাম্পিয়নশীপের ‘রাউন্ড অফ সিক্সটিন’ শেষ হয়েছে। ৩০ জুন থেকে শুরু হবে কোয়ার্টার ফাইনাল।
কোয়ার্টার ফাইনালের টিকিট পেয়েছে বিশ্বকাপ চ্যাম্পিয়ন জার্মানি ও গত আসরের রানার্সআপ ইতালিসহ আট দল। রাউন্ড অফ সিক্সটিনে হেরে বিদায় নিয়েছে শেষ দুই আসরের চ্যাম্পিয়ন স্পেন।
৩০ জুন বাংলাদেশ সময় দিবাগত রাত ১টায় প্রথম কোয়ার্টার ফাইনালে রোনাল্ডোর পর্তুগালের প্রতিপক্ষ পোল্যান্ড। টানা চারদিন অনুষ্ঠিত হবে চার কোয়ার্টার ফাইনাল।
দ্বিতীয় ম্যাচে ওয়েলস খেলবে বেলজিয়ামের সঙ্গে। তৃতীয় দিনে জার্মানি মুখোমুখি হবে ইতালি। অার চতুর্থ দিন আয়োজক ফ্রান্সের প্রতিপক্ষ নবাগত আইসল্যান্ড।
আগামী ৬ ও ৭ জুলাই হবে দুই সেমিফাইনাল। ১০ জুলাই বাংলাদেশ সময় দিবাগত রাত ১টায় প্যারিসে হবে এ আসরের ফাইনাল ম্যাচ ।







