ইউরো কাপের কোয়ার্টার ফাইনাল শুরুর আগে প্যারিসের স্টেডে ডি স্টেডিয়ামের সামনে পটকা বিস্ফোরণের শব্দ শোনা গেছে। এ ঘটনায় এখনো হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।
রবিবার দেশটির স্থানীয় সময় বিকেল সাড়ে পাঁচটার দিকে স্টেডিয়ামের সামনে এ ঘটনা ঘটে।
রবিবার রাতে ফ্রান্স ও আইসল্যান্ডের মধ্যকার কোয়ার্টার ফাইনাল খেলা অনুষ্ঠিত হওয়ার কথা থাকলে এ ঘটনার পর খেলাটি অনুষ্ঠিত হওয়া নিয়ে শঙ্কা দেখা দিয়েছে।
দেশটির পুলিশ বলছে, হামলাকারীরা গাড়িতে করে এসে স্টেডিয়ামের সামনে এ বিস্ফোরণ ঘটায়।







