চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ইউরোর উত্তেজনা সবই যেন এক গ্রুপে

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১১:৩১ পূর্বাহ্ণ ০১, ডিসেম্বর ২০১৯
ফুটবল, স্পোর্টস
A A

আগামী বছরের ইউরোর উত্তেজনা কোনো এক গ্রুপ থেকেই পেতে চাইলে স্বচ্ছন্দে চোখ রাখা যায় গ্রুপ ‘এফ’তে। গতবারের চ্যাম্পিয়ন পর্তুগাল, রানার্সআপ ফ্রান্স একই গ্রুপে। সঙ্গে তৃতীয় শক্তি জার্মানি। শনিবার রাতে বুখারেস্টে ইউরো ড্রয়ের পর দেখা যাচ্ছে ‘এফ’ গ্রুপই সবচেয়ে উত্তেজক।

ক্রিস্টিয়ানো রোনালদো, বের্নার্দো সিলভা, জোয়াও ফেলিক্স, অ্যান্থনিও গ্রিজম্যান, কাইলিয়ান এমবাপে, পল পগবা, টনি ক্রুজ, থমাস মুলার, মার্কো রিউস- তারকার যেন শেষ নেই এই গ্রুপে। ‘এফ’ গ্রুপের চতুর্থ দলটি অবশ্য আসবে প্লে-অফ জিতে। সেখানে সুযোগ পাবে বুলগেরিয়া, হাঙ্গেরি, আইসল্যান্ড ও রোমানিয়ার মধ্যে থেকে যেকোনো একটি দল।

স্পেনের গ্রুপে থাকছে রবার্ট লেভানডোভস্কির পোল্যান্ড এবং সুইডেন। গত বিশ্বকাপের রানার্সআপ ক্রোয়েশিয়ার সঙ্গে এক গ্রুপে সেমিফাইনালিস্ট ইংল্যান্ড। কিছুটা সহজ গ্রুপ ফ্রেঙ্কি ডি ইয়ং-ভার্জিল ফন ডাইকদের। নেদারল্যান্ডসের সঙ্গে ইউক্রেন, অস্ট্রিয়া।

এডেন হ্যাজার্ডদের বেলজিয়ামের গ্রুপে তুমুল লড়াই থাকতে পারে বাকি তিন দলের। ইতালির গ্রুপ থেকে কোনো আন্দাজ পাওয়া কঠিন। কারণ, সুইজারল্যান্ড, ওয়েলস যেকোনো সময় অঘটন ঘটাতে পারে।

গ্রুপ ‘এ’: ইতালি, সুইজারল্যান্ড, তুরস্ক, ওয়েলস
গ্রুপ ‘বি’: বেলজিয়াম, রাশিয়া, ডেনমার্ক, ফিনল্যান্ড
গ্রুপ ‘সি’: ইউক্রেন, নেদারল্যান্ডস, অস্ট্রিয়া, প্লে-অফ বিজয়ী (জর্জিয়া/বেলারুশ/নর্থ ম্যাসিডোনিয়া/কসোভো থেকে যেকোনো একটি)
গ্রুপ ‘ডি’: ইংল্যান্ড, ক্রোয়েশিয়া, চেক প্রজাতন্ত্র, প্লে-অফ বিজয়ী (নরওয়ে/সার্বিয়া/স্কটল্যান্ড/ইসরায়েলের মধ্য থেকে যেকোনো একটি)
গ্রুপ ‘ই’: স্পেন, পোল্যান্ড, সুইডেন, প্লে-অফ বিজয়ী (বসনিয়া-হার্জেগোভিনা/নর্থ আয়ারল্যান্ড/স্লোভাকিয়া/আয়ারল্যান্ডের মধ্য থেকে যেকোনো একটি)
গ্রুপ ‘এফ’: জার্মানি, ফ্রান্স, পর্তুগাল, প্লে-অফ বিজয়ী (বুলগেরিয়া/হাঙ্গেরি/আইসল্যান্ড/রোমানিয়ার মধ্য থেকে যেকোনো একটি)

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ইউরো ২০২০লিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

কয়েক সেন্টিমিটারের ব্যবধান, বড় আক্ষেপ সেনেসির

জুলাই ২৪, ২০২৬

‘সংবিধান সংস্কার পরিষদ গঠন ও জুলাই সনদ পূর্ণাঙ্গ বাস্তবায়নে কার্যকর উদ্যোগ গ্রহণের দাবি’

জুলাই ২৪, ২০২৬

নিয়মবহির্ভূত বহুতল ভবন নির্মাণ হওয়ায় সিরাজগঞ্জে দুর্ঘটনার ঝুঁকি বাড়ছে

জুলাই ২৪, ২০২৬

আগাম ফলন ও উন্নত আঁশ, বিনা তোষাপাট ১ এ ঝুঁকছেন কৃষক

জুলাই ২৪, ২০২৬

আমি রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করেছি: স্পিকার

জুলাই ২৪, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT