চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ইউরোতে রক্ষণের দুর্গ হবেন যারা

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১:১২ পূর্বাহ্ণ ০৭, জুন ২০১৬
স্পোর্টস
A A

আর মাত্র চারদিন পরই শুরু হচ্ছে ফুটবল বিশ্বের অন্যতম আকর্ষণীয় আসর ইউরো কাপ। টুর্নামেন্ট শুরুর আগে প্রতিটি দল নিয়ে চল চুলচেরা বিশ্লেষণ। সেই সাথে ফুটলারদের পজিসন নিয়ে কাটাছেড়া কম হচ্ছে না। আজকে থাকছে ইউরোতে নিজ দলের রক্ষণ দেওয়াল হয়ে থাকবেন যারা, এবার তাদের নিয়ে প্রতিবেদন।

এবার ইউরোতে আলােচিত ডিফেন্ডারদের মধ্যে জার্মানির ম্যাটস হিউমেলস অন্যতম। বিশ্বের দামী ডিফেন্ডারদের একজন(মূল্য ৬ দশমিক ৫ মিলিয়ন ইউরো)। এর আগে জার্মান জার্সি গায়ে ৪৬টি ম্যাচে প্রতিনিধিত্ব করেছেন, তার এই অভিজ্ঞতা জার্মানিকে অনেক দূর পর্যন্ত টানবে।

ডিফেন্ডারদের আলোচনায় আরেক নাম ফ্রান্সের বাকারি স্যাগনা। ফরাসি জার্সি গায়ে ৬৬টি ম্যাচ খেলা এই ঝানু ডিফেন্ডার গত নয় বছর ধরেই দলের অন্যতম ভরসা। বয়সটা ৩৩ হলেও গতিটা এখনো সেই এক দশক আগের মতোই ধরে রেখেছেন ম্যানচেস্টার সিটির এই ফুলব্যাক। প্রতিপক্ষ ফরোয়ার্ডদের জন্য আতঙ্ক এই ফরাসি তারকার বাজার দরও কম না, গুণে গুণে ৬ মিলিয়ন ইউরো।

Banglabid

বাজার দরে স্যাগনার সমান দামী সুইজারল্যান্ডের রিকার্ডো রদ্রিগেজও আছেন ডিফেন্ডারদের আলোচিত তালিকায়। তার রক্ষণ দেওয়ালে ভর করেই ২০০৯ সালে অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপ ফুটবলের চ্যাম্পিয়ন হয়েছিল সুইসরা। গত চার বছর তো দলের অবিচ্ছেদ্য অংশ হয়ে গেছেন তিনি। রক্ষণ সামলানোর পাশাপাশি সেট পিচে দুরন্ত রদ্রিগেজ। তার এই ডাবল অভিজ্ঞতা এগিয়ে নেবে সুইজারল্যান্ডকে।

বিশ্বের বিপজ্জনক ডিফেন্ডারদের একজন পর্তুগালের পেপে। ইউরো বাছাইতে দলের রক্ষণ প্রায় একাই সামলেছেন তিনি। বিশেষ করে অস্ট্রিয়া, হাঙ্গেরি ও আইসল্যান্ডের বিপক্ষে একডজনের মতো গোল আটকেছেন রিয়াল তারকা।

মাঠে কঠোর মানসিকতার ডিফেন্ডার পেপে দলের জয়ের জন্য নিজের শক্তি ব্যবহার করে যেকোনো চ্যালেঞ্জ নিতে দ্বিধা করেন না। বাজার দরেও পিছিয়ে নেই পর্তুগীজ এই ডিফেন্ডার। ৫ দশমিক ৫ মিলিয়ন ইউরো রিয়ালে আছেন তিনি।

Reneta

ডিফেন্ডারদের তালিকায় অবশ্য উপরের দিকেই থাকবেন স্পেন ও রিয়াল মাদ্রিদের সার্জিও রামোস। বর্তমান বিশ্বের সেরা ডিফেন্ডারদের অন্যতম সেরা তিনি। ২০০৫ সাল থেকে রিয়ালের রক্ষণ সামলাচ্ছেন তিনি। জাতীয় দলের হয়ে অভিজ্ঞা কম না তার। স্পেনের লাল জার্সি গায়ে ১৩১ ম্যাচ খেলেছেন তিনি। ইউরোর শিরোপা ধরে রাখতে এবারও তার পায়ের দিকে তাকিয়ে থাকবে স্প্যানিশ সহ তাদের সমর্থকরা।

ডিফেন্সে আরো যারা নজর কাড়তে পারেন তাদের মধ্যে রয়েছেন স্পেনের সিজার আসপিলিকুয়েটা, ইটালির ইমানুয়েল জিয়াচিরান্নি, সুইজারল্যান্ডের ফ্যাবিয়ান সাহার ও অস্ট্রিয়ার সেবাস্টিয়ান পেডরোল।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ইউরো ২০১৬
শেয়ারTweetPin
পূর্ববর্তী

পবিত্র মাহে রমজান উপলক্ষে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর বাণী

পরবর্তী

কর্তৃপক্ষের ব্যর্থতা দায়মুক্তির পরিবেশ সৃষ্টি করেছে: অ্যামনেস্টি

পরবর্তী

কর্তৃপক্ষের ব্যর্থতা দায়মুক্তির পরিবেশ সৃষ্টি করেছে: অ্যামনেস্টি

জিনজিয়াংসহ চীনের বিভিন্ন প্রদেশে রোজা নিষিদ্ধ

সর্বশেষ

রোমের হোটেল বিতর্কে যা বললেন জেমস

আগস্ট ২১, ২০২৬

চৌদ্দগ্রামে বিলকিছ-আলম পাঠাগারের ভিত্তিপ্রস্তর উদ্বোধন

আগস্ট ২১, ২০২৬

নায়করাজ রাজ্জাককে হারানোর ৯ বছর

আগস্ট ২১, ২০২৬

রিজভীকে ‘আমরা বিএনপি পরিবার’-এর শুভেচ্ছা ও অভিনন্দন

আগস্ট ২১, ২০২৬

আবারও পিছিয়ে যেতে পারে ভারতের বাংলাদেশে আসা

আগস্ট ২০, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT