মুসলিম অধ্যুষিত জিনজিয়াং সহ বেশ কয়েকটি প্রদেশে রোজা নিষিদ্ধ করেছে চীন সরকার। মুসলিম অধ্যুষিত এলাকায় সরকারি কর্মকর্তা, ছাত্র ও শিশুদের জন্য রোজা রাখা নিষিদ্ধ করা হয়েছে। দেশটির সরকারি ওয়েবসাইটে সোমবার রোজা শুরু হওয়ার আগের দিন এ ঘোষণা দেওয়া হয়।
জিনজিয়াংয়ের বেশ কয়েকটি স্থানীয় সরকার কার্যালয় নিজেদের ওয়েবসাইটে গত সপ্তাহেই রমজান মাসে রোজা রাখার নিষিদ্ধ বলে জানায়। এই এলাকায় হোটেল ও রেস্টুরেন্ট সহ সব ধরনের খাবার দোকান খোলা রাখারও নির্দেশ দেওয়া হয়েছে।
গত বৃহস্পতিবার সেন্ট্রাল জিনজিয়াংয়ের শহর কোরিয়ার অফিসিয়াল ওয়েবসাইটে প্রকাশিত এক নোটিশে বলা হয়, পার্টির সদস্য ও ক্যাডার, সরকারি কর্মচারী, ছাত্র ও শিশুরা রমজান মাসে রোজা রাখতে পারবে না। পাশাপাশি ধর্মীয় অনুষ্ঠানেও অংশ নিতে পারবে না।
জিনজিয়াং প্রদেশে এক কোটি মুসলমানের বসবাস। এদের অধিকাংশই উইঘুর সংখ্যালঘু মসুলিম। কয়েক বছর ধরেই এ প্রদেশে রোজ রাখা নিষেধ করে রেখেছে সরকার।








