ইউরো অঞ্চলের বেকারত্বের হার তিন বছরের মধ্যে সর্বনিম্নে নেমেছে।
ইউরো অঞ্চলে কর্মহীন মানুষের সংখ্যা ২ লাখ ১৩ হাজার কমায় ২০১২ সালের পর বেকারত্বের হার সর্বনিম্নে এসেছে। এরই ধারাবাহিকতায় চলতি বছরের দ্বিতীয় প্রান্তিকে ইউরো অঞ্চলের বেকারত্বের হার কমে দাঁড়িয়েছে ১০ দশমিক ৯ শতাংশে।
জার্মানির বেকারত্বের হার ইউরো অঞ্চলের মধ্যে সর্বনিম্ন, মাত্র ৪ দশমিক ৭ শতাংশ। জার্মানির পরই রয়েছে চেক প্রজাতন্ত্র ও মাল্টা। অর্থসহায়তার মধ্যে থাকা গ্রিস, পর্তুগাল ও আয়ারল্যান্ডে বেকারত্বের হার গত বছরের চেয়ে প্রায় ২ শতাংশ করে কমেছে।






