বন্দর নগরীতে ছাত্র শিবিরের নিয়ন্ত্রণ থেকে একাধিক কলেজ ক্যাম্পাস মুক্ত
করায় নেতৃত্ব দেওয়া চট্টগ্রাম মহানগর ছাত্রলীগের সাধারণ সম্পাদক নুরুল
আজিম রনিকে দুই বছরের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
হাটহাজারীতে
ইউনিয়ন পরিষদ নির্বাচনে প্রভাব বিস্তারের অভিযোগে তাকে কারাদণ্ড দেওয়া হয়।
তার কাছ থেকে অস্ত্র উদ্ধারের কথাও বলা হয়েছে।
পুলিশ জানিয়েছে, হাটহাজারীর মির্জাপুর ইউনিয়নে ভোটগ্রহণ চলাকালে অস্ত্রসহ গ্রেপ্তার হন রনি। শনিবার দুপুরে মির্জাপুর ইউনিয়নের চারিয়া বোর্ড স্কুল কেন্দ্রের বাইরে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট হারুনুর রশিদের নেতৃত্বে পরিচালিত অভিযানে তাকে আটক করা হয়। পরে পুলিশের কাছে হস্তান্তর করা হয় তাকে।
স্থানীয়রা জানান, মির্জাপুর ইউনিয়নে আওয়ামী লীগের চেয়ারম্যান প্রার্থী নুরুল আবছারের পক্ষে ওই এলাকায় রনি অবস্থান নিয়েছিলেন। চেয়ারম্যান প্রার্থী আবছার ছাত্রলীগ নেতা রনির মামা।
আটকের সময় রনির কাছে ২৬ হাজার টাকা ও একটি সিল পাওয়া যায় বলে জানায় পুলিশ।







