বাংলাদেশ

ইউনিভার্সিটি রোভার চ্যালেঞ্জে বিশ্ব চ্যাম্পিয়ন এমআইএসটিকে সংবর্ধনা

বিশ্ব চ্যাম্পিয়ন এমআইএসটি রোভার দলকে সংবর্ধনা প্রদান. Channel i News - চ্যানেল আই নিউজ

ইউনিভার্সিটি রোভার চ্যালেঞ্জে বিশ্ব চ্যাম্পিয়ন এমআইএসটি দলের সদস্যরা সংবর্ধনা অনুষ্ঠানে অংশগ্রহণ।. Channel i News – চ্যানেল আই নিউজ

ইউনিভার্সিটি রোভার চ্যালেঞ্জ প্রতিযোগিতায় বিশ্ব চ্যাম্পিয়ন এমআইএসটি’কে সংবর্ধনা দেওয়া হয়েছে।

আজ মঙ্গলবার মিরপুর সেনানিবাসে প্রতিষ্ঠানটির মাল্টি পারপাস হলে এ সংবর্ধনা দেওয়া হয়।

আজ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) সহকারী পরিচালক মো. নূর ইসলামের সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, অনুষ্ঠানে এমআইএসটি’র কমান্ড্যান্ট মেজর জেনারেল মো. ওয়াহিদ-উজ-জামান প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন। আরও উপস্থিত এমআইএসটির সকল ফ্যাকাল্টি ডিন, বিভাগীয় প্রধানগণ এবং আইটি বিভাগের প্রতিনিধিরা।

মিলিটারী ইনস্টিটিউট অব সাইন্স এন্ড টেকনোলজী (এমআইএসটি) সম্প্রতি মার্কিন যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত ইউনিভার্সিটি রোভার চ্যালেঞ্জ প্রতিযোগিতায় বিশ্ব চ্যাম্পিয়নশীপ অর্জন করে।

ইউনিভার্সিটি রোভার চ্যালেঞ্জে বিশ্ব চ্যাম্পিয়ন এমআইএসটিকে সংবর্ধনাইউরোপ- অ্যামেরিকাসহ বিশ্বের অন্যান্য দেশ থেকে সর্বমোট ৮৮টি দল প্রতিযোগিতায় অংশ গ্রহণ করে। তাদের সকলকে পেছনে ফেলে এমআইএসটি’র ‘মঙ্গল বারতা’ দলটি শ্রেষ্ঠত্ব প্রমাণ করে।

‘মঙ্গল বারতা’ দলে এমআইএসটির ১৭ জন শিক্ষার্থী অন্তর্ভূক্ত ছিল। এ দলের নেতৃত্বে ছিলেন ক্যাপ্টেন আকিব জামান। দলটির সুপার ভাইজার ছিলেন এমআইটির সিএসই বিভাগের কর্নেল মো. শাহজাহান মজিব এবং ড: মো. মাহবুবুর রহমান।

বিষয়:আইএসপিআর

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…