চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ইউটিউবের স্বীকৃতি পেল চ্যানেল আই

তানজীমা এলহাম বৃষ্টি তানজীমা এলহাম বৃষ্টি
২:১৫ অপরাহ্ণ ১৯, নভেম্বর ২০১৭
বিনোদন
A A
-4 Channel i News - চ্যানেল আই নিউজ

টেক জায়ান্ট গুগলের বিশ্বজুড়ে জনপ্রিয় ভিডিও শেয়ারিং প্ল্যাটফর্ম ইউটিউবের স্বীকৃতি পেয়েছে বেসরকারি স্যাটেলাইট টেলিভিশন চ্যানেল আইয়ের ইউটিউব চ্যানেল। ‘চ্যানেল আই টিভি’ নামের এই ইউটিউব চ্যানেলের সাবস্ক্রাইবার সংখ্যা এক লাখ ছাড়িয়ে যাওয়ায় আনুষ্ঠানিক স্বীকৃতি পত্র ও ক্রেস্ট পাঠিয়ে অভিনন্দন জানিয়েছে ইউটিউব কর্তৃপক্ষ।

চ্যানেল আই টিভি-তে চ্যানেল আইয়ের নাটক, টেলিফিল্ম, জনপ্রিয় কৃষিভিত্তিক অনুষ্ঠান এবং বিভিন্ন ধরণের বিনোদনমূলক অনুষ্ঠানসহ দর্শকপ্রিয় রিয়েলিটি শো’গুলোর প্রতি পর্ব ধারাবাহিকভাবে আপলোড করা থাকে দর্শকশ্রোতাদের সুবিধার্থে। উচ্চমানের অডিওভিজ্যুয়ালের এসব অনলাইন কন্টেন্ট দিন দিন টিভি চ্যানেলের পাশাপাশি ইউটিউবেও দর্শকশ্রোতাদের মাঝে নিজের অবস্থান তৈরি করে নিচ্ছে। এ কারণেই বাড়ছে এই ইউটিউব পেজের ‘সাবস্ক্রাইবার’ বা গ্রাহক সংখ্যা।

আর এরই স্বীকৃতিস্বরূপ ইউটিউব কর্তৃপক্ষ চ্যানেল আইকে তার ‘সিলভার ক্রিয়েটর অ্যাওয়ার্ড’ নামের সিলভার প্লে বাটন ক্রেস্ট দিয়ে সম্মানিত করেছে। একই সঙ্গে দেয়া হয়েছে প্রধান নির্বাহী কর্মকর্তা সুজান ওজসিস্কি’র সই করা স্বীকৃতিপত্র।

চ্যানেল আই টিভি-ইউটিউব
সিলভার ক্রিয়েটর অ্যাওয়ার্ড

স্বীকৃতিপত্রে সুজান ওজসিস্কি বলেন, চ্যানেল আই কঠোর পরিশ্রম, অধ্যাবসায় এবং সুস্থ বিনোদন দেয়ার মাধ্যমে এই মাইলফলক অর্জন করেছে। তিনি বলেন, ‘আপনারা যা অর্জন করেছেন তা কেউ আপনাদের কাছ থেকে কেড়ে নিতে পারবে না। তাই আমরা এই ‘সিলভার ক্রিয়েটর অ্যাওয়ার্ড’ দিয়ে আপনাদের এবং আপনাদের পরিশ্রমকে স্বীকৃতি দিচ্ছি। এটি আমাদের শ্রদ্ধা ও সম্মানের একটি ছোট বহির্প্রকাশ।’

এই সম্মাননা প্রসঙ্গে চ্যানেল আইয়ের পরিচালক ও বার্তা প্রধান শাইখ সিরাজ বলেন, ‘গণমাধ্যমের সব প্রোডাক্ট এখন বিশ্বজুড়ে ছড়িয়ে যাচ্ছে ইন্টারনেট ও সামাজিক যোগাযোগ মাধ্যমের সাহায্যে। চ্যানেল আইয়ের সব প্রোডাকশন অনলাইন বা টেলিভিশনে যাওয়র পাশাপাশি ইউটিউবেও দেয়া হয়। যেহেতু মোবাইল পেনেট্রেশনের কারণে এখন মানুষ বেশিরভাগ সময়ই এসব কন্টেন্ট মোবাইল ফোনের মাধ্যমে দেখতে চায়। মোবাইল থেকে পছন্দের নাটক, টেলিফিল্ম, সিনেমা বা সংবাদ দেখার জন্য মানুষ এখন বেছে নিচ্ছে ইউটিউব প্ল্যাটফর্মকে, ফেসবুককে। সেখানে ইউটিউব খুবই জনপ্রিয় একটি মাধ্যম যার সাহায্যে মানুষ তার প্রয়োজনীয় তথ্য ও বিনোদনের খোরাক যোগাচ্ছে।

সেই জায়গায় চ্যানেল আই যে এরকম একটি স্বীকৃতি পেল, এটি আমাদের জন্য অবশ্যই একটি অনুপ্রেরণার বিষয়। এই অনুপ্রেরণা পেয়েছি বলেই আমরা এর থেকে আরও অনেক উন্নত, আরও ভালো কাজ করার চেষ্টা করতে থাকব। চ্যানেল আই মানুষের হাতে হাতে আরও বেশি কীভাবে ছড়িয়ে যেতে পারে সেই বিষয়ে আমাদের আরও বড় পরিকল্পনা রয়েছে ভবিষ্যতে। কারণ ভবিষ্যৎ মানেই এখন ইন্টারনেট, ভবিষ্যৎ মানেই সামাজিক মাধ্যম। টেলিভিশনের পাশাপাশি এই দিকগুলোতে আমাদের সরব উপস্থিতি কীভাবে বাড়ানো যায় সেটা নিয়ে আমরা আরও ভাবব।’

চ্যানেল আই টিভি-ইউটিউব
ইউটিউব প্রধান নির্বাহীর সই করা সম্মাননা
Reneta

চ্যানেল আই, চ্যানেল আই অনলাইন এবং চ্যানেল আই টিভি সংশ্লিষ্ট সবাইকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানান শাইখ সিরাজ।

এ প্রসঙ্গে চ্যানেল আইয়ের ইউটিউব কো-অর্ডিনেটর আসাদ ইসলাম বলেন, ‘আমাদের ইউটিউব চ্যানেল খুব দ্রুত জনপ্রিয় হয়ে উঠছে। বর্তমানে আমাদের সাবস্ক্রাইবার সংখ্যা তিন লাখের কাছাকাছি। টিমের সকল সদস্যের পরিশ্রমকে সাধুবাদ জানাই। দেশ বিদেশের সকল দর্শকদের প্রতি কৃতজ্ঞতা, এভাবেই আমাদের সাথে থেকে সকল আনন্দ ভাগাভাগি করে নেবেন সবাই।’

ইউটিউবের নিয়ম অনুসারে, কোনো ইউটিউব চ্যানেলের সাবস্ক্রাইবার এক লাখ হলেই সেটি ইউটিউবের সিলভার প্লে সম্মাননার দাবিদার। চ্যানেল আই টিভি’র বর্তমান সাবস্ক্রাইবার সংখ্যা প্রায় তিন লাখের কাছাকাছি এবং প্রতিনিয়ত তা বাড়ছে। তবে আনুষ্ঠানিক স্বীকৃতিটি এবার পেল চ্যানেল আইয়ের এই ইউটিউব চ্যানেল।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: চ্যানেল আইচ্যানেল আই ইউটিউব
শেয়ারTweetPin
পূর্ববর্তী

রুবি পাথর, নীলকান্তমণি, হীরা, স্বর্ণ কী নেই এই ফোনে

পরবর্তী

ভারতের সঙ্গে সম্প্রীতি নষ্ট করতেই ঠাকুরপাড়ায় হামলা: কাদের

পরবর্তী
-4 Channel i News - চ্যানেল আই নিউজ

ভারতের সঙ্গে সম্প্রীতি নষ্ট করতেই ঠাকুরপাড়ায় হামলা: কাদের

-4 Channel i News - চ্যানেল আই নিউজ

রোহিঙ্গা সংকট সমাধানে সহায়তা করতে চায় চীন

সর্বশেষ

হামে আরও ৪ শিশুর মৃত্যু

জুলাই ১৯, ২০২৬

অস্কারজয়ী অভিনেত্রীর মৃত্যু

জুলাই ১৯, ২০২৬

বিশ্বকাপের ফাইনালের উন্মাদনায় নারী ফুটবল দলের সদস্যরা

জুলাই ১৯, ২০২৬

বাংলাদেশের ফুটবলে মেয়েরা এগিয়ে: নারী এমপিরা বিশ্বকাপে কে কার সমর্থক

জুলাই ১৯, ২০২৬

স্কালোনিকে এখন সর্বকালের সেরা কোচ বলা যেতে পারে?

জুলাই ১৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT