ফুটবল

ইউক্রেন পরিস্থিতি: জিনচেঙ্কোর সঙ্গে কথা বলবেন গার্দিওলা

গার্দিওলা ও জিনচেঙ্কো ফুটবল মাঠে আলোচনা করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

গার্দিওলা ও জিনচেঙ্কো ফুটবল মাঠে কথা বলছেন, একটি ফুটবল হাতে ধরে আছেন।. Channel i News – চ্যানেল আই নিউজ

ইউক্রেনের সঙ্গে প্রতিবেশী রাশিয়ার মধ্যে উত্তেজনাপূর্ণ পরিস্থিতি বর্তমানে বিশ্বরাজনীতির অতি আলোচিত এক বিষয়। চলমান অবস্থা নিয়ে ম্যানচেষ্টার সিটি ও ইউক্রেন জাতীয় দলের মিডফিল্ডার ওলেক্সান্ডার জিনচেঙ্কোর সঙ্গে কথা বলতে চান পেপ গার্দিওলা।

শুক্রবার সংবাদ সম্মেলনে ম্যানসিটি কোচ বলেন, ‘আমাদের অবশ্যই এটি (সভা) করতে হবে। কিন্তু এখন পর্যন্ত তা হয়নি। কারণ আমরা একসঙ্গে মাত্র তিন-চারদিন ছিলাম। তার ইনজুরি নিয়েই মনোযোগ ছিল। আমি মোটামুটি নিশ্চিত সভা আমরা করবো।’

ইউক্রেন ও রাশিয়ার যুদ্ধাবস্থা নিয়ে ম্যানসিটি কোচ বলেন, ‘তাদের দেশে যখন কিছু ঘটে, প্রতিটি মানুষের মতো আমরাও উদ্বিগ্ন হই। বিশ্বজুড়ে একবিংশ শতাব্দীতে এই ধরনের ঘটনা ঘটছে, এটি হতাশাজনক।’

‘‘রাজনৈতিক স্বার্থে যখন কোনো সিদ্ধান্ত নেয়া হয়, তখন সেটা কঠিন হয়। আপনাকে তা মেনে নিতে হবে। দুর্ভাগ্যজনকভাবে যা হওয়ার তাই হয়েছে। আমি ওলেক্সের (জিনচেঙ্কো) সঙ্গে কথা বলব এবং তিনি আমার থেকে ভালোভাবে পরিস্থিতি জানতে পারবেন।’’

বিষয়:ইউক্রেনগার্দিওলাজিনচেঙ্কোম্যানসিটিরাশিয়ালিড স্পোর্টস
প্রতিবেদক

চ্যানেল আই অনলাইন

চ্যানেল আই অনলাইন

আরও →

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…