আন্তর্জাতিক

ইউক্রেন ইস্যুতে রুশ গ্যাস পাইপলাইন বন্ধে যুক্তরাষ্ট্রের হুঁশিয়ারি

যুক্তরাষ্ট্র ও জার্মানির নেতাদের বৈঠক, উভয় দেশের পতাকা পেছনে. Channel i News - চ্যানেল আই নিউজ

যুক্তরাষ্ট্র ও জার্মানির নেতারা একত্রে বৈঠক করছেন, পেছনে উভয় দেশের পতাকা দেখা যাচ্ছে।. Channel i News – চ্যানেল আই নিউজ

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন, রাশিয়া ইউক্রেনে আগ্রাসন চালালে জার্মানি রুশ গ্যাস পাইপলাইন বন্ধ করে দেবে।

বিবিসি জানায়, ওয়াশিংটনে জার্মান চ্যান্সেলর ওলাফ শলৎজের সাথে আলোচনার পর যুক্তরাষ্ট্রর প্রেসিডেন্ট জো বাইডেন এ কথা বলেন।

বাইডেন বলেন, মার্কিন যুক্তরাষ্ট্র রাশিয়ার নর্ড স্ট্রিম ২ পাইপলাইন বিচ্ছিন্ন করে দেবে যদি রাশিয়া ইউক্রেনে হামলা চালায়।

যখন ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ মস্কোতে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের কিভাবে যুদ্ধ এড়ানো যেতে পারে তা নিয়ে আলোচনা করছিলেন, তখনই জার্মানির চ্যান্সেলরের সাথে জো বাইডেনের এ আলাপ সামনে আসে।

সম্প্রতি রাশিয়া ইউক্রেন সীমান্তে প্রায় ১ লাখ সৈন্য ও আধুনিক যু্দ্ধ সরঞ্জাম মোতায়েন করেছে বলে দাবি করে আসছে যুক্তরাষ্ট্র ও তার মিত্র দেশগুলো। তবে রাশিয়া তা অস্বীকার করেছে। ইউক্রেন সীমান্তের কাছে রুশ সেনা মোতায়েনকে কেন্দ্র করেই ওই অঞ্চলে উত্তেজনা বিরাজ করছে।

ন্যাটোর সদস্য হতে জোর তৎপরতা চালিয়ে যাচ্ছে ইউক্রেন। তবে এ নিয়ে আপত্তি রয়েছে রাশিয়ার। কোনোভাবেই প্রতিবেশী দেশটিকে ন্যাটোর অংশ হতে দিতে চায় না তারা।

বিষয়:ইউক্রেন উত্তেজনা জার্মানি যুক্তরাষ্ট্র রাশিয়া

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…