ইউএসএইডের শুভেচ্ছাদূত হচ্ছেন মাহমুদউল্লাহ

মাহমুদউল্লাহ বাংলাদেশি ক্রিকেটার, ফুটবল হাতে মাঠে প্রশিক্ষণরত, চ্যানেল আই অনলাইন সংবাদ জন্য ছবি।. Channel i News – চ্যানেল আই নিউজ
প্রথম কোন বাংলাদেশি ক্রীড়াবিদ হিসেবে মার্কিন যুক্তরাষ্ট্র সরকারের সাহায্য সংস্থা ইউএসএইডের (USAID) শুভেচ্ছাদূত হচ্ছেন জাতীয় দলের ক্রিকেটার মাহমুদউল্লাহ রিয়াদ। সামাজিক উন্নয়নে সংস্থাটির বিভিন্ন কর্মসূচির প্রচারণায় অংশ নেবেন বিপিএলে খুলনা টাইটানসের অধিনায়ক।
সবার জন্য টেকসই শিক্ষা, সুস্বাস্থ্য, পুষ্টি নিশ্চিত করতে জনসচেতনতা বাড়াতে ভূমিকা রাখবেন মাহমুদউল্লাহ। সমাজের সার্বিক কর্মকাণ্ডে নারীদের সমান অংশগ্রহণ নিশ্চিত করার পাশাপাশি, নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে যুক্তরাষ্ট্রভিত্তিক প্রতিষ্ঠানটির সঙ্গে কাজ করবেন বিশ্বকাপে বাংলাদেশের প্রথম ও টানা দুই সেঞ্চুরিয়ান।
সোমবার রাজধানীর লং বিচ হোটেলে ইউএসএইডের সঙ্গে ১ বছরের জন্য শুভেচ্ছাদূত হিসেবে চুক্তি করবেন মাহমুদউল্লাহ। ইউএসএইডের পক্ষে চুক্তি সই করবেন সংস্থাটির বাংলাদেশের মিশন প্রধান জেনিনা জারুজেলস্কি।
চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে গণমাধ্যমের সঙ্গে মত বিনিময় করবেন মাহমুদউল্লাহ ও মার্কিন দূতাবাসের ঊর্ধ্বতন কর্মকর্তারা।






