ইইউ’র নিষেধাজ্ঞায় পোল্যান্ড-বেলারুশ সীমান্তে ট্রাকের দীর্ঘ লাইন

পোল্যান্ড-বেলারুশ সীমান্তে ট্রাকের দীর্ঘ লাইন, আন্তর্জাতিক সীমান্তে ট্রাফিক জটলা দেখা যাচ্ছে।. Channel i News – চ্যানেল আই নিউজ
ইউরোপীয় ইউনিয়ন ত্যাগ করার সময়সীমা নির্ধারণ করে দেওয়ায় পোল্যান্ড-বেলারুশ সীমান্তে আটকা পড়েছে বিপুল সংখ্যাক ট্রাক।
বিবিসি জানায়, রাশিয়ার ইউক্রেনে আক্রমণের ফলে ইউরোপীয় ইউনিয়নের দেওয়া নিষেধাজ্ঞার ফলে বেলারুশ এবং রাশিয়ার ট্রাকগুলো সীমান্ত ছেড়ে যাওয়ার সময় এত বিশাল লাইন তৈরি হয়েছে।
তবে ওষুধ, ডাক বা পেট্রোলিয়াম পণ্য বহনকারী ট্রাকগুলো ছাড়া রাশিয়া ও বেলারুশ থেকে আসা অন্য ট্রাকগুলোর প্রবেশ এবং অবস্থান নিষিদ্ধ করেছে ইউরোপীয় ইউনিয়ন।
বার্তা সংস্থা রয়র্টাসের প্রকাশ করা এক ড্রোন ফুটেজে দেখা যায় মধ্য রাতেও ট্রাকের বিশাল সাড়ি ছিল।
বেলারুশের এক ড্রাইভার জানান, এখনও অনেক কিলোমিটার পথ অতিক্রম করা বাকি আছে। এই নির্দিষ্ট সময়ের মধ্যে এতটা পথ অতিক্রম করা অসম্ভব।
বর্তমানে ইউরোপীয় ইউনিয়নের ভূখণ্ডে আনুমানিক দুই দেশের হাজার হাজার আটকে যাওয়া ট্রাকের কী হবে তা এখনও স্পষ্ট নয়।






