চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ইংল্যান্ড মানেই তামিমের ব্যাটিং ঝলক

সাবিত খান সাবিত খান
১:৩৮ অপরাহ্ণ ২৮, অক্টোবর ২০১৬
স্পোর্টস
A A
ফাইল ছবি

ফাইল ছবি

টাইগার ওপেনার তামিম ইকবাল ইংল্যান্ডকে পেলেই যেনো আরও আগ্রাসী, আরও বিধ্বংসী হয়ে উঠেন। অ্যালিস্টার কুকদের বিপক্ষে আজকের মিরপুর টেস্টেও এরই মধ্যে পেয়েছেন টেস্টের অষ্টম শতক। ব্যাট চালালেন ওয়ানডে স্টাইলে। শতরানে পৌঁছেছেনও মইন আলীকে সীমানা ছাড়া করে। আর পরিসংখ্যান দিচ্ছে স্বীকৃতি, ইংল্যান্ডই তার সবচেয়ে প্রিয় প্রতিপক্ষ।

তামিম ইকবাল শতকে পৌছেছেন ১৩৯ বলে। কোন ছক্কা ছাড়াই ১২ টি চারে সাজানো তার দৃষ্টিনন্দন ইনিংসটি। ১৪৬ বলে ১০৪ রানে এলবিডাব্লিউর শিকার হয়ে ফিরে গেছেন ক্রিস ওকসের বলে।

আজকের ম্যাচের আগে তামিমের খেলা মোট ৪৩টি টেস্টর মধ্যে ইংল্যান্ডকে পেয়েছেন ৫টিতে। অন্যান্য দলগুলোর তুলনায় যার বিপক্ষে সবচেয়ে বেশি হেসেছে তামিমের ব্যাট, গড়ে ৫৯.২০। এরপরের সর্বোচ্চ গড় ৫৩.৮০ ভারতের বিপক্ষের ৩ ম্যাচে। এরপরের গড়টিই প্রায় ১০ রান কমে ৪৪.৬৬। আর তা নিউজিল্যান্ডের বিপক্ষে ৭ টেস্ট খেলে। এই পরিসংখ্যানই স্পষ্ট করে ইংলিশ বোলাররাই বেশি নাস্তানুবুদ হয়েছে তার ব্যাটে।

Banglabid

ইংল্যান্ডের বিপক্ষে আজকের ম্যাচের আগে ৫ ম্যাচের ১০ ইনিংসে তামিমের সেঞ্চুরি ২টি, আর হাফসেঞ্চুরি ৫টি। মিরপুরের টেস্টে ইতিমধ্যেই পেয়ে গেছেন ইংলিশদের বিপক্ষে তৃতীয় শতক।

এছাড়াও কোন টেস্ট প্রতিপক্ষের বিপক্ষে সর্বোচ্চ ২টি শতক আছে তামিমের। জিম্বাবুয়ের বিপক্ষে শতক ২টি। তবে তাদের বিপক্ষে অর্ধশতক মাত্রই ১টি। ভারত, পাকিস্তান এবং ওয়েস্টইন্ডিজের বিপক্ষে রয়েছে একটি করে শতক।

Channel-i-Tv-Live-Motiom

শেয়ারTweetPin

সর্বশেষ

এসএসসিতে কুমিল্লা জেলায় প্রথম ইভা

আগস্ট ১২, ২০২৬

বিটিভির ডিজি হিসেবে কাজী জেসিনের প্রথম কার্যদিবস

আগস্ট ১১, ২০২৬

মোস্তাফিজকে আবারও রেখে দিলেও সাকিব-তাসকিনকে ছেড়ে দিয়েছে দল

আগস্ট ১১, ২০২৬

আবারও মেসি-সুয়ারেজের সাথে জুটি গড়তে পারেন নেইমার

আগস্ট ১১, ২০২৬

জীবন বাঁচাতে ও পরিবেশ রক্ষায় গাছের কোন বিকল্প নেই: ময়মনসিংহ জেলা প্রশাসক

আগস্ট ১১, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT