চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ইংল্যান্ড-ভারত ম্যাচে ফিক্সিংয়ের অভিযোগ

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১০:৫২ পূর্বাহ্ণ ১৭, সেপ্টেম্বর ২০১৯
ক্রিকেট, স্পোর্টস
A A

চলতি বছরের শুরুর দিকে ভারতীয় নারী ক্রিকেট দলের এক সদস্যকে ম্যাচ ফিক্সিং করতে বলা হয়েছিল। দেশটির ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) দুর্নীতি বিরোধী সংস্থার কাছে তখন বিষয়টি জানান ওই ক্রিকেটার।

ইংল্যান্ডের বিরুদ্ধে সিরিজের ঠিক আগে এটা হয়। অভিযোগের ভিত্তিতে বেঙ্গালুরুর বাসিন্দা রাকেশ বাফনা এবং জিতেন্দ্র কোঠারি নামের দুই ব্যক্তির বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়েছে।

বিসিসিআই’র দুর্নীতিদমন শাখার প্রধান অজিত সিং শেখাওয়াত সোমবার বলেছেন, ‘বেঙ্গালুরুর দুই ব্যক্তির বিরুদ্ধে এফআইআর করা হয়েছে। ভারতীয় জাতীয় দলের এক মেয়ে ক্রিকেটারকে ওই দুই ব্যক্তি ম্যাচ গড়াপেটা করার প্রস্তাব দেয়। ওই ক্রিকেটারের সঙ্গে সেই ব্যক্তিদের একজনের ফোনে কী কথা হয়েছে, তাও রেকর্ড আছে।’

Banglabid

তার আরও সংযোজন, ‘কোঠারিকে গত বছর দলের স্পোর্টস ম্যানেজার হিসেবে নিয়োগ করা হয়েছিল। তার মধ্যে দিয়েই বাফনার সঙ্গে ওই খেলোয়াড়ের যোগাযোগ হয়।’

ভারত-ইংল্যান্ড সিরিজ চলাকালীন ম্যাচ গড়াপেটার জন্য বাফনা প্রত্যেক ক্রিকেটারকে ১ লাখ টাকা পর্যন্ত দেয়ার কথা বলে।

ফিক্সিং সন্দেহের তালিকায় পড়েছে ভারতের তামিলনাড়ু প্রিমিয়ার লিগও (টিএনপিএল)। এই লিগে ম্যাচ গড়াপেটা হয়েছে বলে মনে করছে খোদ বিসিসিআই।

Reneta

বোর্ডের দুর্নীতি বিরোধী শাখা (এসিইউ) মনে করছে, ম্যাচ গড়াপেটার সঙ্গে যুক্ত থাকতে পারেন ভারতের কয়েকজন ঘরোয়া ক্রিকেটার এবং রঞ্জি ট্রফি দলের দু’জন কোচও। তবে কোনো আন্তর্জাতিক ক্রিকেটার গড়াপেটার সঙ্গে যুক্ত নয় বলে জানিয়েছে এসিইউ।

এসিইউয়ের প্রধান অজিত সিং বলছেন, ‘কয়েকজন খেলোয়াড় সন্দেহভাজন কয়েকজনের থেকে হোয়াটসঅ্যাপ মারফত কিছু নির্দেশিকা পেয়েছিল। সেটা ম্যাচ গড়াপেটার প্ররোচনা বলেই আমরা মনে করছি। এই সন্দেহভাজনদের আসল পরিচয় আমরা জানার চেষ্টা করছি। কয়েকজন খেলোয়াড়ের বক্তব্যও ইতিমধ্যে আমরা রেকর্ড করেছি।’

আট দলের টিএনপিএলে একটি দলও এই গড়াপেটার সঙ্গে সরাসরি যুক্ত বলে মনে করছে বিসিসিআই।

ছয় বছর আগে সাম্প্রতিক কালের সবচেয়ে ভয়াবহ গড়াপেটার অভিযোগ উঠেছিল ভারতীয় ক্রিকেটে। সেই ঘটনাটি ঘটেছিল আইপিএলে। ম্যাচ গড়াপেটার জন্য নিষেধাজ্ঞা আরোপ করা হয় ভারতীয় সাবেক ক্রিকেটার এস শ্রীশান্তসহ আরও দু’ জনের উপর।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ফিক্সিংলিড স্পোর্টস
শেয়ারTweetPin
পূর্ববর্তী

সৌদি তেলক্ষেত্রে হামলার পরে আঞ্চলিক উত্তেজনায় ন্যাটোর উদ্বেগ

পরবর্তী

সালমানে কাটবে এক সপ্তাহ!

পরবর্তী

সালমানে কাটবে এক সপ্তাহ!

রাবি ভর্তি পরীক্ষায় চূড়ান্ত আবেদনকারী নির্বাচন

সর্বশেষ

চার দিনের বিরতি দিয়ে এশিয়ান গেমসের প্রস্তুতি শুরু বাংলাদেশের

আগস্ট ২০, ২০২৬

আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় তৃতীয় বাংলাদেশের মাহমুদুল হাসান আশরাফী

আগস্ট ২০, ২০২৬

আমার মনে হয় না এবছর বিপিএল হবে: তামিম

আগস্ট ২০, ২০২৬

ভালুকায় প্রকৃতি ও জীবন ক্লাবের নতুন কমিটি

আগস্ট ২০, ২০২৬

দীর্ঘ রাজনৈতিক সংগ্রাম শেষে বঙ্গভবনে মির্জা ফখরুল

আগস্ট ২০, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT