চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ইংল্যান্ডের বিশ্বকাপ জার্সিতে নাখোশ সমর্থকরা

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৪:৪১ অপরাহ্ণ ২২, মে ২০১৯
ক্রিকেট, স্পোর্টস
A A

১৯৯২ সালের বিশ্বকাপ থেকে অনুপ্রাণিত হয়ে ২০১৯ বিশ্বকাপের জার্সি বানিয়েছে স্বাগতিক ইংল্যান্ড। নতুন জার্সির সেই ছবি টুইটারে দিতেই হামলে পড়েছেন সমর্থকরা। মরগান-রুটদের নয়া জার্সি যে পছন্দ হয়নি সেটা একের পর এক কটু মন্তব্যে বুঝিয়ে দিচ্ছেন ইংলিশ সমর্থকরা।

‘কেমন হয়েছে আমাদের বিশ্বকাপ জার্সি?’ -ইংলিশ ক্রিকেট বোর্ডের টুইটার থেকে এমন প্রশ্ন আসতেই শুরু সমালোচনার। এক ভক্ত নীল রঙের ময়লার ব্যাগের ছবি পোস্ট করে শিরোনামে লিখেছেন, ‘অনেক মিল!’

রয়-স্টোকসদের আরেক ভক্তের জবাব, ‘সময়টা যদি ১৯৯০ সাল হত তবে মানা যেত।’

‘দেখে মনে হচ্ছে ইংল্যান্ডের ক্রিকেটাররা যেন ভারতীয় জার্সি পরে আছে!’ এক ভারতীয় লিখেছেন এমন।

১৯৯২ বিশ্বকাপে পাকিস্তানের কাছে হেরে রানার্সআপ হয়েছিল ইংল্যান্ড। সেই বিশ্বকাপের জার্সি পরে কেন চ্যাম্পিয়ন হওয়ার স্বপ্ন দেখতে হবে সে প্রশ্নও ছুঁড়েছেন একজন, ‘চ্যাম্পিয়ন হওয়াই যখন তাহলে রানার্সআপের জার্সি পরতে হবে কেন?’

এবার জার্সি বিতর্ক অবশ্য নতুন নয়। বাংলাদেশের বিশ্বকাপ জার্সি সামনে আসার পরপরই সামাজিক যোগাযোগ মাধ্যমে হামলে পড়েছিল টাইগারভক্তরা। অব্যাহত সমালোচনার মুখে বিসিবি জার্সির নকশা পরিবর্তন করতে বাধ্য হয়!

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ইংল্যান্ডইংল্যান্ড বিশ্বকাপ দলবিশ্বকাপ-২০১৯লিড স্পোর্টস
শেয়ারTweetPin
পূর্ববর্তী

ভারতে বিরোধী জোটের ভিভিপ্যাট গণনার দাবি নির্বাচন কমিশনে খারিজ

পরবর্তী

জহির রায়হানের প্রথম উপন্যাসে ঈদের নাটক

পরবর্তী

জহির রায়হানের প্রথম উপন্যাসে ঈদের নাটক

৫২ পণ্য বাজার থেকে সরাতে কোম্পানিগুলোকে দোকানিদের তাগিদ

সর্বশেষ

মেসিকে ছাড়িয়ে বিশ্বকাপে সর্বোচ্চ গোলের রেকর্ড এমবাপের

জুলাই ১৯, ২০২৬

সাকার হ্যাটট্রিক-এমবাপের জোড়া, ১০ গোলের ম্যাচে ফ্রান্সকে হারিয়ে তৃতীয় ইংল্যান্ড

জুলাই ১৯, ২০২৬

প্রথমার্ধে ফ্রান্সের জালে ৪ গোল ইংল্যান্ডের

জুলাই ১৯, ২০২৬

কাজাখস্তানকে হারিয়ে স্বর্ণপদক বাংলাদেশের

জুলাই ১৯, ২০২৬

ও আমার উড়াল পঙ্খীরে…

জুলাই ১৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT