ইংল্যান্ডের জার্সি তুলে রাখলেন রুনি

ইংল্যান্ডের ফুটবল খেলোয়াড় রুনি জার্সি তুলে রাখছেন, পেছনে বৃষ্টির দৃশ্য।. Channel i News – চ্যানেল আই নিউজ
ইংল্যান্ড জাতীয় দলে বেশ কিছুদিন ধরে উপেক্ষিত ওয়েন রুনি। ম্যানচেস্টার ইউনাইটেডেও একই অবস্থায় পড়ে এভারটনে পাড়ি জমিয়েছেন। অনেকেই যখন তার শেষ দেখে ফেলছিলেন, তখন শৈশবের ক্লাব এভারটনে আলো ছড়াতে শুরু করলেন। তাতে ইংলিশ জার্সিতে ফেরার বার্তা দেখছিলেন বিশ্লেষকরা। ফেরানোর আর্জি ছিল সমর্থকদেরও। কিন্তু রুনি বিদায়ই বলে দিলেন।
সব ডাক উপেক্ষা করে ইংল্যান্ডের জার্সিটা তুলে রাখার ঘোষণাটা রুনি দিয়েছেন বুধবার। আন্তর্জাতিক ফুটবলে ইংল্যান্ডের এই নাম্বার টেন এখন অতীত।
রুনি ইংলিশদের সর্বোচ্চ গোল স্কোরার। ৩১ বছরের এই তারকা ১১৯ ম্যাচে ইংল্যান্ডের হয়ে রেকর্ড সর্বোচ্চ ৫৩ গোল করেছেন।
বিদায়ী বার্তায় রুনি বলেছেন, আমি সবসময় ইংল্যান্ড অনুরাগী থাকব।
পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…






