চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ইংলিশ বোলারদের দাপটেও ক্যারিবীয়দের লিড

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১০:১০ পূর্বাহ্ণ ২৬, মার্চ ২০২২
ক্রিকেট, স্পোর্টস
A A
ইংল্যান্ড ও ক্যারিবীয় দলের ক্রিকেটাররা মাঠে মুখোমুখি. Channel i News - চ্যানেল আই নিউজ

ইংল্যান্ডের বিপক্ষে দাপট দেখিয়েছিল ওয়েস্ট ইন্ডিজের বোলাররা। সফরকারীদেরকে তারা প্রথম দিনই ২০৪ রানে অলআউট করে ফেলেছিল। দ্বিতীয় দিনে দেখা গেল ইংলিশ বোলারদের দাপট। তবে উইকেটরক্ষক ব্যাটার জশুয়া ডি সিলভা ও কেমার রোচের অবিচ্ছিন্ন জুটিতে ভর করে লিড পেয়েছে ক্যারিবীয়রা।

দ্বিতীয় দিন শেষে স্বাগতিকদের সংগ্রহ ৮ উইকেটে ২৩২ রান। অতিথি দলের চেয়ে তারা ২৮ রানে এগিয়ে আছে। জশুয়া ১৫২ বলে ৪টি চারে ৫৪ এবং রোচ ৫৯ বলে ২ চার ও এক ছক্কায় ২৯ রানে অপরাজিত আছেন।

ওয়েস্ট ইন্ডিজ ৫০ রানের ওপেনিং জুটি পেলেও বড় স্কোরের দিকে আগাতে পারেনি। ৩৫ রানের মধ্যে ৬ উইকেট হারিয়ে এক পর্যায়ে তাদের স্কোর দাঁড়ায় ৬ উইকেটে ৯৫ রান।

Banglabid

অধিনায়ক ক্রেইগ ব্র্যাথওয়েড ১৭ রান করে বেন স্টোকসের বলে লেগ বিফোরের ফাঁদে পড়েন। শামারাহ ব্রুকস ১৩ রান করে সাকিব মাহমুদের বলে একই পরিণতি বরণ করেন।

ওপেনার জন ক্যাম্পবেল ৪টি চারের মারে ৩৫ রান করে ক্রেইগ ওভারটনের বলে উইকেটের পেছনে ধরা পড়েন। এনক্রুমা বোনের ৪ ও জেসন হোল্ডার রানের খাতা না খুলেই আউট হন। জারমেইন ব্ল্যাকউড ১৮ রান করে ক্রিস ওকসের শিকারে পরিণত হন।

৩৯ বলে ৪টি চারের মারে ২৮ রান করে ফেরেন কাইল মায়ার্স। আলজারি জোসেফ ৫৯ বলে ২৮ রান করে বিদায় নেন।

Reneta

১৭৭ রানে ৮ উইকেট হারানো ক্যারিবীয়দের বিপক্ষে লিডের আশায় থাকা ইংল্যান্ডের জন্য কাটা হয়ে দাঁড়ায় জশুয়া-রোচ জুটি। নবম উইকেটে এই দুই ব্যাটার ৫৫ রান যোগ করে দলকে লিড এনে দেয়ার পাশাপাশি অপরাজিত থেকে দিন শেষ করেন।

ইংল্যান্ডের হয়ে ৪৮ রান দিয়ে ৩ উইকেট দখল করেন ক্রিস ওকস। দুটি করে উইকেট পান ক্রেইগ এভারটন ও বেন স্টোকস। একটি উইকেট নেন সাকিব মাহমুদ।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: কেমার রোচলিড স্পোর্টস
শেয়ারTweetPin
পূর্ববর্তী

ইসিএ ক্রিকেট টুর্নামেন্টে ‘রবার্ট ফ্রস্ট একাদশ’ জয়ী

পরবর্তী

রমজানেই এ বছরের হজের ঘোষণা: ধর্মপ্রতিমন্ত্রী

পরবর্তী
ধর্মপ্রতিমন্ত্রী রমজানে হজের ঘোষণা দেন, সঙ্গে নারী ও পুরুষ উপস্থিত. Channel i News - চ্যানেল আই নিউজ

রমজানেই এ বছরের হজের ঘোষণা: ধর্মপ্রতিমন্ত্রী

বারি হাইব্রিড বেগুন-৪ এর ফলন ও গাছের ছবি, অল্প খরচে বেশি ফলন।. Channel i News - চ্যানেল আই নিউজ

বারি হাইব্রিড বেগুন-৪: অল্প খরচে বেশি ফলন

সর্বশেষ

হওয়ার কথা ছিল ফ্লপ, মিমে পরিণত হয়ে ‘ব্লকবাস্টার’!

আগস্ট ২০, ২০২৬

আলভারেজকে না পেয়ে মার্টিনেজকে চায় বার্সা

আগস্ট ১৯, ২০২৬

ডোপ টেস্টে পজিটিভ হয়ে কিরগিওস বললেন ‘দুঃখিত’

আগস্ট ১৯, ২০২৬

চার দিনে দুবার মাঠে লুটিয়ে পড়ার কারণ জানালেন মুসিয়ালা

আগস্ট ১৯, ২০২৬

এক্সিলারেট টার্মিনাল থেকে গ্যাস সরবরাহ বন্ধ, বাড়বে গ্যাসের সংকট

আগস্ট ১৯, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT